,

বেআইনি পার্কিং, গাড়ির জানালায় কন্ডোম আটকে প্রতিবাদ পথচারীর

 
আন্তর্জাতিক ডেস্ক : সত্যিই অভিনব প্রতিবাদ। গাড়ির জানালায় চিরকুট আর কন্ডোম আটকে বেআইনি পার্কিংয়ের প্রতিবাদ জানালেন পথচারী। তাতে অবশ্য গাড়ির মালিকের টনক নড়েছে কি না তা জানা যায়নি। তবে পথচারীর এই প্রতিবাদের পন্থা কিন্তু বেশ জনপ্রিয়ই হয়েছে। অভিনব প্রতিবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতা কমেন্টে ভরে গিয়েছে।

image
সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে আমেরিকায়। গাড়ি চালিয়ে নিয়ে এসে এক ব্যক্তি তা পার্কিং করেন। কিন্তু গাড়িটিকে এমন ভাবে পার্কিং করা হয়েছিল যে গাড়িটির বেশ কিছুটা অংশ রাস্তায় উপরে ছিল। এক পথচারীর নজরে আসে। ছোট কাগজে তিনি গাড়ির মালিকের জন্য নোট লিখে যান। তাতে লেখা ছিল, ‘‘নাইস পার্কিং.. প্লিজ ডু নট রিপ্রোডিউস… রিগার্ডস্‌ হিউম্যানিটি’’। নোটের সঙ্গে একটা কন্ডোমও আটকে দেন গাড়ির জানালার কাচে। তারপর সেই জায়গা ছেড়ে চলে যান। ঘটনা নজরে আসে আশোপাশের লোকজনের। পকেট থেকে মোবাইল বের করেই ছবি তুলে নেয় এই অভিনব প্রতিবাদের। আর মালিক? যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি নিয়ে এই জায়গা ছেড়ে চলে যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা