,

দ্য ইন্ডিপেনডেন্ট কাগজে আর ছাপা হবে না

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ৩০ বছরের পুরনো সংবাদপত্র দ্য ইন্ডিপেনডেন্ট শনিবার তার সবশেষ প্রিন্ট সংস্করণ বাজারে ছেড়েছে। এখন থেকে এই পত্রিকাটি শুধু অনলাইনেই প্রকাশিত হবে।এটিই যুক্তরাজ্যের মূলধারার প্রথম কোনো পত্রিকা যারা নিজেদের মুদ্রণযন্ত্রে ছাপা থেকে অনলাইনে রূপান্তর ঘটালো। এই দৈনিকটি ১৯৮৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছিলো। পত্রিকাটির সবশেষ প্রিন্ট এডিশনের প্রথম পাতায় এক্সক্লুসিভ একটি প্রতিবেদন ছাপা হয়েছে, যেখানে একজন সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্রে ব্রিটিশ যোগাযোগের কথা বলা হয়েছে।

2016_03_26_18_31_19_gf7b3K9DQfPqnIRBP33vF1mK7ivu1E_original

 

প্রথম দিকে বেশ সাফল্য পেয়েছিলো ইন্ডিপেন্ডেন্ট। পরে তার সাথে যুক্ত হয় সানডে এডিশন বা রোববারের সংস্করণ এবং একটি ট্যাবলয়েড পত্রিকাও। কিন্তু সাম্প্রতিক কালে পত্রিকাটির প্রচার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।পত্রিকাটি যখন জনপ্রিয়তার তুঙ্গে ছিলো তখন দৈনিক এক প্রচার সংখ্যা ছিলো চার লাখের মতো। কিন্তু পত্রিকাটির ছাপার সংস্করণ বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তা কমে এসেছিলো মাত্র ৪০ হাজারে। তবে এর অনলাইন সংস্করণটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। পত্রিকাটির বর্তমান মালিক এভগেনি লেবেদেফ বলেছেন, প্রিন্ট থেকে অনলাইনে ঐতিহাসিক এই রূপান্তর ঘটানোর এখনই প্রকৃষ্ট সময়।

 

 

পত্রিকাটির শনিবারের সম্পাদকীয়তে লেখা হয়েছে: ’আজ এই পত্রিকাটির প্রেস বন্ধ হয়ে গেলো। কালি শুকিয়ে গেছে। পত্রিকাটিতে আর কোনো ভাঁজ পড়বে না। কিন্তু একটি অধ্যায় যেমন সমাপ্ত হলো তেমনি শুরু হলো আরেক অধ্যায়ের। দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকার যে লক্ষ্য ও উদ্দেশ্য সেটা অব্যাহত থাকবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা