বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের দেশগুলো,দেশি জঙ্গিদের সিরিয়ায় পাঠাচ্ছে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশগুলো নিজেদের ‘ইসলামি চরমপন্থী’ সমস্যাকে সিরিয়াতে রপ্তানি করতে চায় বলে অভিযোগ করেছেন তুরস্কের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, জিহাদিদের হুমকির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের মাধ্যমে নিজেদের সীমান্ত নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের কাছে এ ব্যাপারে বেশকিছু তথ্য-প্রমাণও উপস্থাপন করেছে তুরস্কের কর্মকর্তারা। এতে দেখা যায়, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে তালিকাভুক্ত থাকা সত্ত্বেও অনেক বিদেশি যোদ্ধাই ইউরোপ ছাড়ছেন। এক্ষেত্রে তারা নিজেদের লাগেজের মধ্যে বিভিন্ন অস্ত্র এবং বিস্ফোরকও নিয়ে যাচ্ছেন।

 

2016_03_26_17_23_41_1VjCS08ImOHAdoeaMllpr9Oc2JUasW_original

তুরস্ক অনেক ক্ষেত্রে এদের গ্রেপ্তার করে ইউরোপীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করার পরও তাদের মুক্তি দেয়া হচ্ছে। এমনকি বিদেশি যোদ্ধাদের সাথে তাদের সম্পর্ক আছে বলে সতর্ক করার পরও ব্যবস্থা নিচ্ছে না ইউরোপের দেশগুলো। ইউরোপে আইএসের সর্বশেষ ব্রাসেলস হামলার আগেই গার্ডিয়ানকে এসব কথা জানান তুরস্কের কর্মকর্তারা।

 

তুর্কি এক জ্যৈষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘আমাদের সন্দেহ, তারা কেন ওইসব লোককে সিরিয়া আসতে দিতে চায়। তারা এটা করে কারণ তারা চায়, ওইসব লোক (সন্ত্রাসীরা) তাদের দেশে না থাকুক। আমার মন হয়, হামলার ঘটনাগুলো পরপর ঘটার আগ পর্যন্ত এ ব্যাপারে তারা ছিল চুপচাপ এবং নজরদারিও বন্ধ করে দিয়েছিল।’

 

সর্বশেষ ব্রাসেলসে হামলা এবং গত বছরের নভেম্বরে প্যারিস হামলা থেকে হুমকি মোকাবেলায় ইউরোপের ব্যর্থতাই প্রমাণিত হয়। এ থেকে বোঝা যায়, আইএসে যোগ দেয়ার উদ্দেশ্যে ইউরোপের লোকজন সিরিয়া ও ইরাকে পাড়ি জমাচ্ছে এবং পরে নিজের দেশে ফিরে এসে নৃশংস ঘটনা ঘটাচ্ছে।

বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানান, ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে হামলাকারীদের একজন ইব্রাহিম আল বাকরাউয়িকে গত বছরের জুনে তুরস্কের গাজিয়ানতেপ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সন্দেহ করা হচ্ছিল, বিদেশি যোদ্ধা হিসেবে তিনি সিরিয়ায় পাড়ি জমাচ্ছেন।

 

 

বেলজিয়ান কর্তৃপক্ষকে ইব্রাহিম আল বাকরাউয়ির গ্রেপ্তারের তথ্য দেয়া হলে বেলজিয়াম থেকে জানানো হয়, সন্ত্রাসের সাথে তার জড়িত থাকার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। ইব্রাহিম আল বাকরাউয়িকে ছেড়ে দেয়ার জন্যও তুরস্ককে অনুরোধ করে বেলজিয়াম। পরে তাকে নেদারল্যান্ডসে পাঠিয়ে দেয়া হয়।

প্যারিস হামলার আত্মঘাতি ওমর ইসমাইল মোস্তফার ব্যাপারেও ফ্রান্সকে আগেই সতর্ক করেছিল তুরস্ক। তবে ফ্রান্স তা আমলে নেয়নি। পরে প্যারিস হামলায় অংশ নেয় ওমর। এছাড়া আরো বেশকিছু জিহাদির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে আগেই সতর্ক করা হলেও তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি ইউরোপের দেশগুলো।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান