বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নৌ কর্মকর্তা ঘুষ কেলেঙ্কারিতে

 
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কাছে গোপনে প্রতিরক্ষা বিষয়ক তথ্য পাঁচারের দায়ে মার্কিন নৌ-বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডের বাইরেও দানিয়েল দুসেক নামের ওই কর্মকর্তাকে জরিমানা হিসেবে সত্তর হাজার ডলার এবং ক্ষতিপূরণ বাবদ আরও ত্রিশ হাজার ডলার প্রদান করতে বলা হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া বিবিসি’র পরিবেশিত সংবাদ মতে, মার্কিন নৌ-বাহিনীর ইতিহাসে ঘুষের মতো কেলেঙ্কারির এটাই সবচেয়ে বাজে ঘটনা।

2016_03_26_13_43_21_bzhmWkniCiJkIVtmTXivXKDJlGpSxe_original

 

বিবিসি জানায়, বিলাসবহুল হোটেল যৌনকর্মীদের সঙ্গে রাত্রিযাপনের বিনিময়ে ওই গুরুত্বপূর্ণ তথ্য মালয়েশিয়ার একজন প্রতিরক্ষা ঠিকাদারকে দেন তিনি। এই নৌ-কর্মকর্তার বিচারকালে ক্যালিফোর্নিয়ার বিচারক জ্যানিস সাম্মারতিনো বলেন, ‘এটা সত্যিই অচিন্তনীয় যে আজকে আদালতে হোটেল রুম, বিনোদন আর যৌনসেবার বিনিময়ে গোপন নথি পাঁচারে অভিযুক্ত একজন নৌ-কর্মকর্তাকে সাজা দিতে হচ্ছে।’ উল্লেখ্য যে, দুসেক যে বিভাগে কর্মরত ছিলেন সেই বিভাগের আরও কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে দশ মিলিয়ন ডলারের একটি ঘুষ কেলেঙ্কারির তদন্ত চলছে। ওই সময় যুক্তরাষ্ট্রের সপ্তম রণতরীতে কর্মরত ছিলেন দুসেক।

 

 

তবে মালয়েশির ঠিকাদার লিওনার্দ ফ্রান্সিস জানান, তারা ওই নৌ-কর্মকর্তাকে এই বিশেষ সুবিধাগুলো দিয়েছিলেন যাতে যুক্তরাষ্ট্রের নৌ-জাহাজগুলো গ্লেন ডিফেন্স মেরিন এশিয়ার নির্ধারিত বন্দরে জাহাজ না ভেড়ায়। কারণ ওই বন্দরটি জিডিএমএ কোম্পানির জন্য বরাদ্দ এবং সিঙ্গাপুরভিত্তিক ওই কোম্পানিটির হয়ে কাজ করছিলেন তিনি।

 

 

তবে মার্কিন অ্যাটর্নি জেনারেল লরা দুফি মনে করেন, নৌ-বাহিনীকে সবাই যে সম্মান আর শ্রদ্ধার সঙ্গে ক্ষমতা দিয়েছে, তার সঙ্গে ক্যাপ্টেন দুসেক বিশ্বাসঘাতকতা করেছেন এবং নৌ-বাহিনীকে একটা বাজে পরিস্থিতির মুখোমুখি করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান