,

বঙ্গবন্ধুর কবরের পাশে বসে কাঁদলেন কাদের সিদ্দিকী

 

 

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কবর জিয়ারতের সময় তিনি কেঁদে ফেলেন। এ সময় তাঁকে চোখের পানি মুছতে দেখা গেছে।কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের সিদ্দিকী। বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) অপদার্থ আখ্যা দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সরকারকে ধ্বংস করতেই ইসি এমন নির্বাচন করে ষড়যন্ত্র করছে।

 

thecm-bd-172-700x490

কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে তিন হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে। ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপরও প্রধান নির্বাচন কমিশনার বলছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, ‘এমন নির্বাচন আমরা চাই না। নির্বাচন ভালো হওয়া দরকার।’

 

 

কাদের সিদ্দিকী বলেন, শিশুকে গলা টিপে হত্যা, মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়া, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি ও গরীবের টাকা চুরির ঘটনায় সরকারের যেমন দায় রয়েছে, তেমনি নির্বাচনে ১২ জনের প্রাণহানির ঘটনায়ও সরকারের দায় রয়েছে।তিনি বলেন, ‘আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীন দেশে এখন আমরা মারামারি কাড়াকাড়ি করছি। বঙ্গবন্ধু এটি চাননি।’

 

 

এর আগে দুপুরে কাদের সিদ্দিকী টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর পারিবারিক মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।পরে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহম্মেদ, রফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল ও ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলামসহ দলের শতাধিক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর কবরে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

 

এরপর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর কবরের পাশে বসে এক ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় তাকে কান্নাকাটি করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা