বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সকল যুদ্ধাপরাধীদের শাস্তি দিতে হবে

 
নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের মধ্যে বেশ কয়েকজনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অমরা সব যুদ্ধাপরাধীর শাস্তি দেখতে চাই। কিন্তু চারদিকে জুজুর ভয়। সারা পৃথিবীজুড়ে এই জুজুর ভয় চলছে। বাকি যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে আমরা দেখাতে চাই আমরাও পারি।’

 

2016_03_26_17_13_02_LHGgXYPczBpj1BUgu2h65wpj9PisJA_original

শনিবার দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলা অনুষদ আয়োজিত ছয় দিনব্যাপী ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।হাসান আজিজুল হক বলেন, ‘আমাদের দুর্ভাগ্য বাংলাদেশ সৃষ্টির সাড়ে তিন বছরের মধ্যেই এদেশের স্রষ্টা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ভাবতেই অবাক লাগে হত্যাকারীরা ছিল বাঙালি। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু হত্যার সময় আমরা অন্যায়কারীদের শাস্তি দিতে পারিনি। কিন্তু বিচার শুরু হয়েছে।’

 

 

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা বাঙালি। এই পরিচয় আমাদের জানতে হবে। আত্মপরিচয়ের ইতিহাস জানতে হবে। দেখিয়ে দিতে হবে, আমরাও আকাশ ছুঁতে পারি।’অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, চারুকলা অনুভবের বিষয়। এই শিল্প জোর করে শেখানো যায় না। মানুষের অনুভূতি, ভালোলাগা ও ভালোবাসা থেকেই এসব করতে হয়।’

 

 

বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অনুষদের সমন্বয়ক প্রফেসর মোস্তফা শরীফ আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রদর্শনীর আহ্বায়ক অধ্যাপক আমিরুল ইসলাম রানা।

 

চারুকলা ভবনের নিচতলার একটি কক্ষে বার্ষিক চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী দর্শকদের জন্য খোলা থাকবে। প্রদর্শনীতে চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগের প্রায় ২শ’ শিক্ষার্থীর ৪শ’ শিল্পকর্ম স্থান পেয়েছে। এটি চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান