,

এক সাথে দুটি রেকর্ড মুস্তাফিজের

Mustafizur20160326130920স্পোর্টস ডেস্ক : খুব বাজেভাবে পরাজয়ের স্বাদ নিতে হলো বাংলাদেশকে। তবে, এই ম্যাচে যেন বাংলাদেশের একমাত্র প্রাপ্তি মুস্তাফিজুর রহমান। অসাধারণ বোলিং করে পুরো বিশ্বেরই নজর কেড়ে নিয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার। নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রান দিয়েই ৫ উইকেট নিয়েছেন এই বাম হাতি পেসার। তাতেই অসাধারণ একটি রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

mustafiz

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন বাংলাদেশের এই নতুন পেস সেনসেশন।Capture

২২ রান দিয়ে ৫ উইকেটের চারটিতেই বোল্ড করেছেন কিউই ব্যাটসম্যানদের। কেনে উইলিয়ামসন, হেনরি নিকোলস, মিচেল সান্তনার এবং নাথান ম্যাককালামকে করেছেন বোল্ড। গ্র্যান্ট ইলিয়টকে বাধ্য করেছেন ক্যাচ তুলতে।

শুধু তাই নয়, একই সঙ্গে মুস্তাফিজ এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের সেরা বোলারেও পরিণত হলেন। এক ইনিংসে সেরা বোলিং ফিগার ছিল এতদিন অস্ট্রেলিয়ার জেমস ফকনারের। পাকিস্তানের বিপক্ষে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ৪ উইকেট করে নিয়েছিলেন মিচেল সান্তনার, পল ফন মেকেরিন এবং সাকিব আল হাসান। এবার সবাইকে ছাড়িয়ে সবার ওপরে উঠে গেলেন মুস্তাফিজ।

একই সঙ্গে মাত্র ৩ ম্যাচ থেলে ৯ উইকেট নিয়ে সুপার টেন পর্বের সেরা বোলারে পরিণত হলেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে ২টি করে উইকেট নিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে নিলেন ৫ উইকেট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা