,

ছেলের গলা কাস্তে দিয়ে কাটলেন বাবা

 

 
নিজস্ব প্রতিবেদক : জেলার পাকুন্দিয়ায় নিজ শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মৃতদেহ পরিত্যক্ত ঘরে পুঁতে রাখার ঘটনা ঘটেছে।পুলিশ ঘাতক বাবা উপজেলার জুনাইল গ্রামের সুলতান মিয়ার ছেলে কাশেম মিয়াকে (২৫) আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে (ধান কাটার যন্ত্র) উদ্ধার করেছে।

2016_03_26_18_21_36_tAgGaFrCDmrjJRHw0h1A3CZJCrUlPG_original

বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনগত রাতে মর্মান্তিক ওই ঘটনা ঘটে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের জুনাইল গ্রামে। শনিবার দুপুরে শিশুটির লাশ উদ্ধার ও শনাক্ত করা হয়।নিহত শিশুর নাম ইমরান (৪)। সে জুনাইল গ্রামের কাশেম মিয়ার ছেলে। তবে তার বাবার অভাবের কারণে শিশুটি পার্শ্ববর্তী কুমড়ী গ্রামে নানার বাড়িতে থাকতো।

 

 

প্রতিবেশীরা জানায়, কাশেম মিয়া নেশায় আসক্ত কর্মহীন ব্যক্তি। অভাবের তাড়নায় অতিষ্ঠ হয়ে তার স্ত্রী পারভীন কিছুদিন আগে মেয়েকে নিয়ে ঢাকায় চলে যান। আর ছেলে ইমরান চলে যায় নানা সুলতান মিয়ার বাড়ি কুমড়ী গ্রামে।ঘটনার দিন (২৪ মার্চ) কাশেম মিয়া শ্বশুর বাড়ি থেকে তার শিশুপুত্র ইমরানকে নিজ বাড়ি জুনাইল গ্রামে নিয়ে আসে। রাতের কোনো এক সময় বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘরে ছেলেকে ডেকে নিয়ে গিয়ে কাস্তে দিয়ে গলা কেটে ফেলে। এরপর মরদেহ ওই ঘরের বালিতে পুঁতে রাখে।

 

 

শনিবার দুপুরে নানা সুলতান মিয়া তার নাতি ইমরানকে খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে দুর্গন্ধ পান। সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘাতক কাশেমকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ও পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাশেম মিয়াকে আটক করে ও তার (কাশেমের) স্বীকারোক্তিতে পাশের ফিশারি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে উদ্ধার করে।

 

 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, ঘাতককে আটক করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা