,

ডিবিতে তনু হত্যা মামলা

 

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার রহস্য উন্মোচনে মামলা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মনজুর আলম শনিবার বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

Tonu1458989429

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, অধিকতর তদন্তের জন্য মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তনু হত্যার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। এর রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে।

গত ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহান তনুর লাশ পাওয়া যায়। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনার পর সারাদেশে তোলপাড় শুরু হয়। নিহত শিক্ষার্থীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে