,

ঐক্যের আহ্বান বিএনপির ‘গণতন্ত্র’ ফেরাতে

 

 

নিজস্ব প্রতিবেদক : দেশে গণতন্ত্র ফেরাতে বিভেদ ভুলে জনগণ, রাজনৈতিক দল এবং গণতন্ত্রপ্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীতে বিএনপি আয়োজিত র্যা লি পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

BNP_031458990333

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতা ৪৪ বছর পরও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে। এখন মানুষের নিরাপত্তা নেই। মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। দেশের অর্থনীতিকে বর্গীর মতো লুট করা হচ্ছে। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আমরা স্বাধীনতা দিবস পালন করছি।’

 

তিনি বলেন, ‘সত্যিকার অর্থেই একটি স্বাধীন দেশ গড়ে তুলতে এবং গণতন্ত্রের জন্য মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এখন সেই গণতন্ত্র নেই। সেজন্য গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিজয় র‌্যালির মধ্য দিয়ে দেশ-বিদেশের মানুষের কাছে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের বার্তা পৌঁছে দিতে চায় বলে জানান মির্জা ফখরুল

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে খালেদা জিয়ার নেতৃত্ব গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।এর পরে বিকেল ৩ টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে শেষ হয় মালিবাগ মোড়ে এসে। র‌্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র‌্যালি নাইটেঙ্গল মোড়, কাকরাইল মোড়, শান্তিনগর মোড় হয়ে মালিবাগে এসে শেষ হবে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে