শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লজ্জার হার বাংলাদেশের

during the ICC World Twenty20 India 2016 match between Bangladesh and New Zealand at Eden Gardens on March 26, 2016 in Kolkata, India.

স্পোর্টস ডেস্ক : নিয়মরক্ষার ম্যাচ। তবে আড়ালে থাকছে জয়ের তাড়না। বিদায় নেয়া বাংলাদেশের লক্ষ্য শেষটা রঙীন করতে। অন্যদিকে আগেই সেমিতে উঠা নিউজিল্যান্ডের লক্ষ্য টানা চার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এমন আবহেই কলকাতার ইডেন গার্ডেনে শনিবার টি২০ বিশ্বকাপের সুপার টেনের খেলায় পরস্পরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৪৬ রান। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছে মাশরাফি শিবির।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালের গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ। ৮ বলে মাত্র ৩ রান করে রান আউটের শিকার বাংলাদেশের হার্ড হিটার ওপেনার। এরপর মিঠুন ও সাব্বির বিপর্যয়রোধে এগুচ্ছিলেন। তবে বেশীক্ষণ টিকতে পারেননি মিঠুনও। ১৭ বলে ১১ রান করে ম্যাকক্লেনাঘানের বলে সরাসরি বোল্ড তিনি। বাংলাদেশের দলীয় রান তখন ২৯।

প্রত্যাশা ছিল তৃতীয় উইকেট জুটিতে সাকিব ও সাব্বিরের উপর। তবে থিতু হতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় স্কোরে দুই রান যোগ হতেই সান্টনারের আঘাত। ৬ বলে মাত্র দুই রান করে নাথান ম্যাককালামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব। আশা ছিল হার্ড হিটার সাব্বিরের উপর। চেষ্টা করেছেন উইকেটে থাকতে। তবে রানের প্রয়োজনে শট খেলতেই বিদায় তিনি। ম্যাককালামের করা বল পাঠাতে চেয়েছিলেন মিড উইকেটের উপর দিয়ে। তবে হয়নি। বল চলে যায় লং অনে সান্টনারের হাতে।

১৮ বলে ১২ রান করেন সাব্বির। এর মধ্যে ছিল মাত্র একটি চারের মার। অনেকটাই টেস্ট মেজাজের ব্যাটিং। অন্যদিকে অফ ফর্মে থাকা সৌম্য সরকার এদিনও নেমেছিলেন নিচের দিকে। কিন্তু ভাগ্য বদলায়নি। আবারো ব্যর্থ তিনি। ৮ বলে ৬ রান করে তিনি স্ট্যাম্পিংয়ের শিকার। দলীয় রান তখন ৪৩। উইকেটে তখন দুই ভায়রা ভাই মুশফিকুর ও মাহমুদুল্লাহ। ভাগ্য খারাপ মুশফিকুর রহীমের। দুই বল খেলেও রানের খাতা না খুলেই বিদায় নেন তিনি। ইলিয়টের বলে সরাসরি বোল্ড।

১১ ওভার শেষে খেলা বন্ধ হয়ে যায় আলো স্বল্পতার কারণে। ইডেন গার্ডেনের একটি ফ্লাড লাইট হঠাত বন্ধ হয়ে যায়। এতে প্রায় মিনিট দশেক খেলা বন্ধ থাকে। পরে শুরু হয় খেলা। ১২তম ওভারের শেষ বলে আউট হয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। ৮ বলে ৫ রান করে তিনি সোধির বলে বোল্ড। রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা টাইগার শিবিরে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেলর, গ্রান্ট এলিয়ট, মিচেল সান্টনার, লুক রঞ্চি, নাথান ম্যাককালাম, মিচেল ম্যাকক্লেনাঘান ও ইশ সোধি।