বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আলো স্বল্পতায় খেলা বন্ধ, ৪৫/৬

2016_03_26_17_40_43_c9C8K877poeuhOOHWM3EObH16hXLHi_originalস্পোর্টস ডেস্ক : নিয়মরক্ষার ম্যাচ। তবে আড়ালে থাকছে জয়ের তাড়না। বিদায় নেয়া বাংলাদেশের লক্ষ্য শেষটা রঙীন করতে। অন্যদিকে আগেই সেমিতে উঠা নিউজিল্যান্ডের লক্ষ্য টানা চার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এমন আবহেই কলকাতার ইডেন গার্ডেনে শনিবার টি২০ বিশ্বকাপের সুপার টেনের খেলায় পরস্পরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৪৬ রান। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছে মাশরাফি শিবির।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালের গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ। ৮ বলে মাত্র ৩ রান করে রান আউটের শিকার বাংলাদেশের হার্ড হিটার ওপেনার। এরপর মিঠুন ও সাব্বির বিপর্যয়রোধে এগুচ্ছিলেন। তবে বেশীক্ষণ টিকতে পারেননি মিঠুনও। ১৭ বলে ১১ রান করে ম্যাকক্লেনাঘানের বলে সরাসরি বোল্ড তিনি। বাংলাদেশের দলীয় রান তখন ২৯।

প্রত্যাশা ছিল তৃতীয় উইকেট জুটিতে সাকিব ও সাব্বিরের উপর। তবে থিতু হতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় স্কোরে দুই রান যোগ হতেই সান্টনারের আঘাত। ৬ বলে মাত্র দুই রান করে নাথান ম্যাককালামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব। আশা ছিল হার্ড হিটার সাব্বিরের উপর। চেষ্টা করেছেন উইকেটে থাকতে। তবে রানের প্রয়োজনে শট খেলতেই বিদায় তিনি। ম্যাককালামের করা বল পাঠাতে চেয়েছিলেন মিড উইকেটের উপর দিয়ে। তবে হয়নি। বল চলে যায় লং অনে সান্টনারের হাতে।

১৮ বলে ১২ রান করেন সাব্বির। এর মধ্যে ছিল মাত্র একটি চারের মার। অনেকটাই টেস্ট মেজাজের ব্যাটিং। অন্যদিকে অফ ফর্মে থাকা সৌম্য সরকার এদিনও নেমেছিলেন নিচের দিকে। কিন্তু ভাগ্য বদলায়নি। আবারো ব্যর্থ তিনি। ৮ বলে ৬ রান করে তিনি স্ট্যাম্পিংয়ের শিকার। দলীয় রান তখন ৪৩। উইকেটে তখন দুই ভায়রা ভাই মুশফিকুর ও মাহমুদুল্লাহ। ভাগ্য খারাপ মুশফিকুর রহীমের। দুই বল খেলেও রানের খাতা না খুলেই বিদায় নেন তিনি। ইলিয়টের বলে সরাসরি বোল্ড।

১১ ওভার শেষে খেলা বন্ধ হয়ে যায় আলো স্বল্পতার কারণে। ইডেন গার্ডেনের একটি ফ্লাড লাইট হঠাত বন্ধ হয়ে যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৫ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেলর, গ্রান্ট এলিয়ট, মিচেল সান্টনার, লুক রঞ্চি, নাথান ম্যাককালাম, মিচেল ম্যাকক্লেনাঘান ও ইশ সোধি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান