,

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও গ্যাস সিলিন্ডারসহ যুবক আটক

9999ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৫ কেজি গাঁজা ও ৮টি গ্যাস সিলিন্ডারসহ মো. ইকবাল হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে উপজেলার মেরাসানী এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। আটক ইকবাল হোসেন মেরাসানী গ্রামের কাহার মিয়ার ছেলে।
বিজিবি জানায়, ভোরে বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ি বিজিবির জুনিয়র কর্মকর্তা মো. সাইফুর ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল মাদক চোরাচালান প্রতিরোধ অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা মেরাসানী মধ্যপাড়া এলাকা থেকে ৮টি গ্যাস সিলিন্ডারের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪৫ কেজি ভারতীয় গাঁজাসহ ইকবাল হোসেনকে আটক করে।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ ফরহাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা