,

স্বাস্থ্যকর জীবনের পাঁচ রহস্য

photo-1458977208স্বাস্থ্য ডেস্ক : স্বাস্থ্যকর জীবনযাপন সবার জন্যই উপকারী, তবে চাইলেই সেই মাফিক চলাফেরা করা যায় না। অনেক সময় দেখা যায়, স্বাস্থ্যের দিকে নজর রাখতে গিয়ে কাজ হচ্ছে না, আবার কাজের দিকে নজর রাখতে গিয়ে স্বাস্থ্যের দশা নাজেহাল। সব মিলিয়ে ব্যস্ততায় শেষটায় কোনোদিকই সামলে চলা হয়ে ওঠে না।

তবুও নিজের জন্য তো একটু আলাদা করে ভাবার ফুরসত রাখা চাই। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বোল্ডস্কাই ওয়েবসাইটের রয়েছে কিছু পরামর্শ, একেবারে গোপন রহস্য বলতে পারেন! মেনে চললে আখেরে আপনারই লাভ।

১. নিজেকে একটু প্রশ্রয় দিন

স্বাস্থ্যকর জীবনযাপনের অন্যতম শর্ত হলো চাপ সামলানোর উপায় জানা। চাপ মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদের। চাপ তো থাকবেই। তবে একে সামলানোর উপায়ও জানা চাই।

চাপ সামলাতে মাঝে মাঝে নিজেকে একটু প্রশ্রয় দিন। মনের খুশিতে ঘরে একটু মোমের বাতি জ্বালান। সেই আলোর দিকে তাকিয়ে থাকুন। দেখবেন ধীরে ধীরে শান্ত লাগছে। পাশাপাশি গোসলের সময় বাথরুমেও রাখতে পারেন মোমবাতি। বা আরো সোজা করে বললে, মনে চেয়েছে তাই একটা মোমবাতি জ্বালিয়ে দিলেন, ব্যস!

এ ছাড়া বই পড়ুন, পছন্দের গান শুনুন, সম্ভব হলে পার্লারে গিয়ে একটু বডি ম্যাসাজও করাতে পারেন। আরাম বোধ হবে।

২. ধূমপান ছাড়ুন

বহুবার শুনেছেন এই কথাটি, তাই না? শুনতে শুনতে কী বিরক্ত? কী আর করা বলুন, এমন অভ্যাস করে ফেলেছেন যা আপনার শরীরকে ভীষণ ভোগাবেই কেবল; তাই ধূমপান ছাড়ুন কথাটি বলতেই হয়। চাইলে তো অসম্ভবও কখনো কখনো সম্ভব হয়ে ওঠে, তাই না? তাই দেখুন চেষ্টা করে ছাড়তে পারেন কি না এই বদভ্যাসটি!

৩. খাবারের দিকে রাখুন খেয়াল

স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করুন। বার বার পরিমিত খান। তিন বেলা বড় খাবারের পাশাপাশি তিন বেলা ছোট খাবারও খান। দুধ, ডিম, সবজি, সালাদ খাদ্য তালিকায় রাখুন। পর্যাপ্ত পানি পান করুন। চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

৪. ব্যায়াম বাদ দেবেন না

প্রতিদিন অন্তত আধা ঘণ্টা হাঁটুন। চাইলে গানের তালে তালে একটু নেচেও নিতে পারেন কিছুক্ষণ। স্বাস্থ্যকর জীবন যাপন করতে ব্যায়াম বাদ দেওয়া যাবে না। ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করবে, হৃৎপিণ্ডকে ভালো রাখবে, ওজনও কমাবে।

৫. স্বাস্থ্য সম্বন্ধে জানুন

স্বাস্থ্যকর জীবনযাপনের আরেকটি রহস্য হলো স্বা্স্থ্য সম্বন্ধে জ্ঞান; রোগব্যাধি সম্বন্ধে সচেতন থাকা। টেলিভিশনের স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানগুলো দেখুন। পত্রিকায় বা অনলাইনে স্বাস্থ্য পাতা পড়ুন। এগুলো স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে আপনাকে সাহায্য করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে