,

সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর লুটপাট

sarail pic 26 (2)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে দুই দল গ্রামবাসীর ২ দিনের সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত: অর্ধশতাধিক লোক আহত হয়েছে।শনিবার সকালে উপজেলার নোয়াগাঁও গ্রামের মৈশান বাড়ি ও লাখি হাজারির বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি সামাল দিয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত বৃহস্পতিবার সকালে ধর্মতীর্থ এলাকার আজম ব্রিকসে ট্রাক্টরে ইট উঠানোকে কেন্দ্র করে মৈশান বাড়ির এফরান আলী মৈশানের ছেলে আল-আমীন (২৫) ও লাখি হাজারির বাড়ির মজনু মিয়ার ছেলে জামিরের (২০) মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ওইদিন রাতে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরাইল থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দেড় ঘন্টা সংঘর্ষে উভয় পক্ষে আহত হয় ২৫ জন। একই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বৈঠক করে উভয় পক্ষ আবার রণ প্রস্তুতি নিতে থাকে। গতকাল সকাল ৮টায় দু’গোষ্ঠীর সহ¯্রাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। দেড় ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে সংঘর্ষটি চারিদিকে ছড়িয়ে গৃহ যুদ্ধে রুপ নেয়। ফলে বেশ কয়েকটি বসতঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। ইজ্জতের চিন্তা করে বাড়ির বউ ও উঠতি বয়সের মেয়েদের দ্রুত আত্মীয় স্বজনের বাড়িতে সরিয়ে নেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা ১১ রাউন্ড টিয়ার সেল ও ৩ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পুলিশ নারী পুরুষ ও শিশু সহ উভয় পক্ষের ৩৫ জন লোক আহত হয়। গুরুতর আহত হন ওয়ালি মিয়া (৫৫)। এ ছাড়া সরাইল থানার এস আই আবদুল আলীম ও কন্সটেবল শাহ জালাল আহত হয়েছেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা