,

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ ড্র

1458963088স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না ব্রাজিল। আন্তর্জাতিক অঙ্গনে লুইস সুয়ারেসের প্রত্যাবর্তনের ম্যাচটি ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ড্র করেছে উরুগুয়ে। ব্রাজিলের রেসিফিতে বাংলাদেশ সময় শনিবার সকালে বিশ্বকাপের বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোটের কারণে দিয়েগো গদিন আর হোসে হিমিনেস না থাকায় রক্ষণ নিয়ে সমস্যায় পড়তে হয় উরুগুয়েকে।

ম্যাচ শুরুর পর ৩৯ সেকেন্ডের মধ্যেই গোল খেয়ে বসে অতিথিরা। ডান পাশ এক খেলোয়াড়কে কাটিয়ে উইলিয়ানের দারুণ ক্রসে কোনোমতে শুয়ে পড়ে পা বাড়িয়ে বল জালে জড়িয়ে দেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার দগলাস কস্তা। তখন পর্যন্ত বলে পা ছোঁয়াতে পারেনি উরুগুয়ের খেলোয়াড়রা।

২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রেনাতো আগুস্তো। নেইমারের বুদ্ধিদীপ্ত রক্ষণচেরা পাস ডি-বক্সের ভেতর স্লাইড করেও বিপদমুক্ত করতে পারেননি আলভারো পেরেইরা। বল পেয়ে আগুয়ান গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে কাটিয়ে জালে জড়িয়ে দেন চীনের ঘরোয়া ফুটবলে খেলা এই মিডফিল্ডার।

পাঁচ মিনিট পরই একটি গোল শোধ করেন কাভানি। ক্রস থেকে সানচেসের হেডে বল পেয়েই জোড়ালো শটে গোলরক্ষক আলিসন বেকারকে ফাঁকি দেন পিএসজির এই ফরোয়ার্ড।

আর বিরতির পরপরই উরুগুয়েকে সমতায় ফেরান ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে খেলতে নামা সুয়ারেস।

বাঁ দিক থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। আলিসন বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি। দেশের হয়ে সুয়ারেসের গোল হলো ৪৫টি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা