,

অধিনায়ক হিসেবে আর যোগ্য নন আফ্রিদি!

98143_118স্পোর্টস ডেস্ক : গতকালই কি পাকিস্তানের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেললেন শহীদ আফ্রিদি? এখনো নিশ্চিত না হওয়া গেলেও, একটা ব্যাপার কিন্তু প্রায় নিশ্চিত- পাকিস্তানের অধিনায়ক হিসেবে তাঁকে আর দেখা যাওয়ার সম্ভাবনা কম। আফ্রিদি নিজেই বলেছেন, অধিনায়ক হিসেবে তিনি নিজেকে মোটেও যোগ্য মনে করেন না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর সংবাদ সম্মেলনে অনেকেই অপেক্ষায় ছিলেন আফ্রিদির ‘শেষ’ ঘোষণার। তবে নিজের বিদায়ের ঘোষণাটা আপাতত দেশে গিয়েই দিতে চান বলে জানিয়েছেন তিনি, ‘বিদায় নেব কখন, কবে, সেটা দেশে গিয়েই সিদ্ধান্ত নিয়ে জানাতে চাই। দেশের জন্য যেটা ভালো হয়, সে অনুযায়ীই সিদ্ধান্ত নেব।’

নিজের অবসরের ঘোষণাটা তিনি নিজের দেশে গিয়ে নেবেন, সেটাতে কারও কিছু বলার নেই। তবে অধিনায়ক হিসেবে যে আর থাকছেন না সেই আভাস পাওয়া গেল তাঁর কথাতেই। কেন নিজেকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন আফ্রিদি, ‘অধিনায়ক হলে অনেক কিছুই সামলাতে হয়। অধিনায়কত্বের দায়িত্বটি তো অবশ্যই চাপের। এর ওপর গণমাধ্যমের চাপ তো আছেই। আমার মনে হয় না আমি অধিনায়ক হিসেবে যোগ্য। তবে বিশ্বাস করুন, খেলোয়াড় হিসেবে খেলে যাওয়ার সব যোগ্যতাই আমার আছে।’ সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে