,

পাকিস্তানে আটক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’র (র’) এক কর্মকর্তাকে পাকিস্তানের বালুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি নিরাপত্তা সংস্থা। তারা জানায়, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং তিনি গোয়েন্দা র’তে দায়িত্ব পালন কারছিলেন।

2016_03_25_17_34_48_21AO34A8x1DWym0OpaOZH61NWSksDF_original

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, বালুচিস্তান প্রদেশে এক অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই গোয়েন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কোন জায়গা থেকে তাকে আটক করা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি।

 

 

পাকিস্তানের ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই ‘র’ কর্মকর্তা’কে রাজধানী ইসলামাবাদে পাঠানো হয়েছে। বালুচিস্তানে সন্ত্রাসবাদ এবং অন্যান্য ধ্বংসাত্মক কাজে ভারতীয় ওই গোয়েন্দা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদিদের সাথে তিনি জড়িত বলেও জানানো হয়।

 

এছাড়া করাচি হামলায়ও তিনি জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে ভারত। এদিকে ওই ঘটনায় ভারতের হাইকমিশনারকে তলব করেছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা