,

বাংলাদেশ-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

Bangladesh-newzeland-sm20160325163604স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচ জিতে দারুণ ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে প্রথম দল হিসাবে নিশ্চিত করেছেন সেমিফাইনাল। অপরদিকে ঠিক যেন বিপরীত চিত্র বাংলাদেশ শিবিরে। টানা তিন ম্যাচ হেরে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে তারা। তাই শেষ ম্যাচটা মাশরাফিদের জন্য নিচক আনুষ্ঠানিকতা। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে আনুষ্ঠানিকতার ম্যাচ শক্তিশালী নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।

সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়েই ভারত এসেছিলো বাংলাদেশ; কিন্তু ভারতের কাছে হৃদয় বিদারক হারে সেই স্বপ্নটা ধুলিসাৎ হয়ে যায় টাইগারদের। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি গুরুত্ব অনেক কমে গিয়েছে। যদিও শেষ ম্যাচ জিতে নিজেদের ফিরে পেতে চায় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

অপরদিকে এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে আছে কিউইরা। টি-টোয়েন্টি বিশ্ব রাংকিংয়ে ১ নম্বর দল ও স্বাগতিক ভারতকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করে তারা। এরপর প্রতিবেশি দেশ অস্ট্রেলিয়াকে হারানোর পর উপমহাদেশের আরেক শক্তিধর দেশ পাকিস্তানকেও হারায় ব্ল্যাক ক্যাপসরা। তাই এ ম্যাচটিতে জয় পাওয়া টাইগারদের জন্য ভীষণ দুঃসাধ্য একটি কাজ হবে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, নাসির হোসেন/ শুভাগত হোম, মাশরাফি মুর্তজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য):
মার্টিন গাপটিল, কেন উইলিয়ামস (অধিনায়ক), কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলর, মিচেল সান্টনার, গ্রান্ট এলিয়ট, লিউক রঞ্চি, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনে এবং ইশ সোধি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ