,

চীনে ২০ জন গ্রেপ্তার প্রেসিডেন্টের পদত্যাগ চাওয়ায়

 
আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করে একটি খোলাচিঠি প্রকাশ করায় দেশটিতে ২০ জনকে আটক করেছে পুলিশ। চলতি মাসের শুরুর দিকে চিঠিটি রাষ্ট্র পরিচালিত ওয়েবসাইট উজি নিউজে প্রকাশিত হয়েছিল।শুক্রবার বিবিসি জানায়, প্রকাশের পরপরই চিঠিটি মুছে ফেলে কর্তৃপক্ষ। তবে এখনো এর একটি ক্যাচি ভার্সন অনলাইনে পাওয়া যাচ্ছে। চিঠিতে লেখা হয়, ‘প্রিয় কমরেড শি জিনপিং, আমরা কমিউনিস্ট পার্টির অনুগত কর্মী। আমরা দল ও দেশের সব ধরনের পদ থেকে আপনাকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।’

 

2016_03_25_18_12_04_PMT1qkMBUJCy3912jx8fI6HjWMfWiM_original

চিঠির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যে লেখক জিয়া জিয়াকে আটক করা হয়েছে। তার বন্ধুরা জানিয়েছেন, তিনি চিঠিটি অনলাইনে দেখে স্রেফ সম্পাদককে ফোন করেছিলেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উজির এক কর্মকর্তা জানিয়েছেন, ওয়েবসাইটের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ও জ্যেষ্ঠ সম্পাদকসহ ১০ জনকে আটক করা হয়েছে।

 

 

উজির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানের আরো ১০ ব্যক্তিকে এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে। এছাড়া ওই চিঠির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গুয়াংডং প্রদেশে আরো তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, খোলাচিঠিতে স্বাক্ষরকারীদেরই বেছে বেছে আটক করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা