,

তনুকে হত্যা ও ধর্ষণের প্রতিবাদে গোটা দেশকে জেগে উঠার আহ্বান : ফখরুল

 
নিজস্ব প্রতিবেদক : সোহাগী জাহান তনুকে হত্যা ও ধর্ষণের প্রতিবাদে গোটা দেশকে জেগে উঠার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তনু আমাদের মেয়ে। তাকে নিরাপদ স্থানে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এজন্য কুমিল্লাবাসী জেগে উঠেছে। পুরো বাংলাদেশ জেগে উঠবে। আমাদের নারীনেত্রী যারা আছেন তাদের এ বিষয়ে স্বোচ্ছার হয়ে জেগে উঠার আহ্বান জানাচ্ছি।’

4_13180

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।স্বাধীনতা ৪৫ বছর পর দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দেশে গণতন্ত্র-গণতন্ত্র খেলা চলছে। সত্য কথা বলছে চক্ষুশুল হতে হয়। একে খন্দকার সত্যি কথা বলাতে আওয়ামী লীগের চক্ষুশুল হয়েছে।’

 

প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকার একটি কালভার্টের কাছ থেকে পুলিশ সোহাগী জাহান তনুর (১৯) মরদেহ উদ্ধার করে। পুলিশ বলেছে, তনুকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা