,

ফখরুলের উদ্বেগ ব্রাসেলসে বোমা হামলায়

 
নিজস্ব প্রতিবেদক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দর ও মালবিক মেট্রো স্টেশনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বর্বোরোচিত ওই ঘটনায় অন্তত ৩৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

mirza-Fakhrul

বুধবার এক শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বোমা হামলায় অসংখ্য মানুষের হতাহতের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই বর্বরোচিত দুষ্কর্মের সাথে যারা জড়িত তারা মানবতা, সভ্যতা ও উন্নত সংস্কৃতির শত্রু। তারা এক বন্য প্রতিহিংসায় মানবজাতির ওপর নৃশংস আক্রমণ চালাচ্ছে।’

 

তিনি বলেন, ‘এই পৈশাচিক ঘাতকগোষ্ঠী মানবজাতির জ্ঞান-বিজ্ঞান ও দর্শনের চর্চার মধ্য দিয়ে গড়ে ওঠা শ্রেষ্ঠ অর্জনগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে প্রাগৈতিহাসিক অন্ধকারে নিমজ্জিত করতে চায়। এরা পৃথিবীময় অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করার জন্য রক্তপাতকেই তাদের কর্মসূচি হিসেবে গ্রহণ করেছে।’এই অপশক্তিকে দমন করতে ভেদাভেদ ভুলে বিশ্ব নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

 

বোমা হামলার ঘটনায় অসংখ্য মানুষের নিহত ও আহত হওয়ার তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বেলজিয়াম সরকার ও বেলজিয়ামবাসীকে সমবেদনা জ্ঞাপন করেন মির্জা ফখরুল।তিনি বলেন, ‘তারা যেন এই বেদনার্ত দুঃখময় সময়ে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সেজন্য সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করছি এবং জড়িতরা কঠিন শাস্তি পাবে, সেই কামনা করছি।’

 

 

অপর এক বিবৃতিতে কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়া গ্রামের গড়ের পাড় এলাকায় ধর্মান্তরিত খৃষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী সরকারকে মঙ্গলবার কুপিয়ে মারার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।তিনি হোসেন আলী সরকারকে হত্যাকারীদের গ্রেফতার করে কঠিন শাস্তির জোর দাবি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা