,

মধ্যরাতে জেগে উঠবে সোহরাওয়ার্দী উদ্যান

 

নিজস্ব প্রতিবেদক : লাল সবুজের পতাকা অর্জনসহ বাংলাদেশের প্রতিটি অর্জন-সংগ্রামের পীঠস্থান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। স্বাধীনতা পরবর্তী দেশের প্রতিটি অর্জন বা বিশেষ দিবসে উদ্যানটি প্রাণবন্ত কোলাহলে, উচ্ছ্বাস-আবেগে জেগে থাকে। আগামীকাল স্বাধীনতা দিবসে মানুষের পদচারণা ও কোলাহলে জেগে থাকবে তৎকালীন রেসকোর্স ময়দান।

 

download

শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজনের প্রস্তুতি নিতে দেখা গেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে এবারও বিভিন্ন অনুষ্ঠান হবে। বিভিন্ন সামাজিক সংগঠন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শিখা চিরন্তনের পাশে আজ থেকে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে স্বাধীনতা চারুশিল্পী পরিষদ। সংগঠনটি গণহত্যা-’৭১ চিত্রকলা এবং বাঙালির স্বাধীনতা সংগ্রাম-এর আলোকচিত্র প্রদর্শনী করবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাপতিত্ব করবেন শিল্পী আনোয়ার হোসেন।

 

 
স্বাধীনতা স্তম্ভের পাদদেশে স্বাধীনতা সেক্টর কমান্ডার্স ফোরাম শুক্রবার মধ্যরাতে অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে রয়েছে- মধ্যরাতের ঠিক আগে সব বাতি নিভিয়ে মশাল জ্বালানো। সেই মশাল মুক্তিযোদ্ধারা তুলে দেবেন পরবর্তী প্রজন্মের কয়েকজন প্রতিনিধির কাছে।

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। উদ্যানের শিখা চিরন্তন সম্মুখে বৃক্ষের উপর আলোকসজ্জা করা হয়েছে। যা দিনের আলো নিভে গেলেই অন্যমাত্রায় রূপ ধারণ করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে