বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

104760_134টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিল পাকিস্তান। সুপার টেনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ রানে হেরেছে শহীদ আফ্রিদির দল।
ভারতের মোহালিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৬তম ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সাড়ে তিনটায়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার দলপতি স্টিভেন স্মিথ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। জবাবে, ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানে থেমে যায় পাকিস্তান।
১৯৪ রানের টার্গেটে দলের হয়ে ব্যাটিং শুরু করেন শারজিল খান ও আহমেদ শেহজাদ। ইনিংসের তৃতীয় ওভারে হ্যাজেলউড ফিরিয়ে দেন আহমেদ শেহজাদকে। কোল্টার-নাইলের তালুবন্দি হওয়ার আগে তিনি মাত্র এক রান করেন। ইনিংসের ষষ্ঠ ওভারে ফেরেন আরেক ওপেনার শারজিল। জেমস ফকনারের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩০ রান। ব্যাট হাতে বেশ ভালোই জবাব দেন শারজিল। পাকিস্তানের এই ওপেনার ১৯ বলে ৬টি বাউন্ডারি হাঁকান।
এরপর ৪৫ রানের জুটি গড়েন উমর আকমল এবং খালিদ লতিফ। ইনিংসের ১১তম ওভারে অ্যাডাম জামপা ক্লিন বোল্ড করেন আকমলকে। ২০ বলে তিনটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে ৩২ রানের ইনিংসটি সাজান আকমল।
আকমলের বিদায়ে উইকেটে এসে ঝড় তোলার ইঙ্গিত দিয়ে মাত্র ৭ বলে দুটি ছক্কায় আফ্রিদি ১৪ রান করেন। তবে, ডাউন দ্য উইকেটে এসে জামপার বলের লাইন মিস করলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়তে হয় তাকে।
এরপর জুটি গড়েন শোয়েব মালিক ও খালিদ লতিফ। ২৫ বলে ৩৭ রান যোগ করেন তারা। ১৮তম ওভারে ফকনার বোল্ড করেন সেট ব্যাটসম্যান লতিফকে। ৪১ বলে চারটি চার আর একটি ছক্কায় ৪৬ রান করেন লতিফ। পরের বলেই ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে দেন ফকনার।
শোয়েব মালিক ২০ বলে দুটি করে চার ও ছয়ে ৪০ রান করে অপারজিত থাকেন।
শেষ ওভারে ফকনার ফেরান সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজকে। আগের বারের মতো এবারও হ্যাটট্রিক বঞ্চিত হন ফকনার। ইনিংস সর্বোচ্চ ৫ উইকেট দখল করেন ফকনার। দুটি উইকেট নেন জামপা আর একটি উইকেট পান হ্যাজেলউড।
চলতি বিশ্বমঞ্চে এর আগে তিনটি ম্যাচ খেলে পাকিস্তান। শহীদ আফ্রিদির দল প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে শুরু করে বিশ্বকাপের মিশন। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে হেরে বসে তারা। নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও হারে পাকিস্তান। তাই এ ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প ছিল না আফ্রিদি বাহিনীর।
অপরদিকে, পাকিনস্তানের বিপক্ষে নামার আগে অস্ট্রেলিয়া খেলেছে দুটি ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারে স্টিভেন স্মিথের দল। দ্বিতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নেয় অজিরা। তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জেতা অস্ট্রেলিয়া শেষ ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ভারতের বিপক্ষে।
এ ম্যাচের মধ্যদিয়ে অজিদের ওপেনার উসমার খাজা জন্মভূমির বিপক্ষে আন্তর্জাতিক কোনো ম্যাচে মাঠে নামেন। অবসরের ইঙ্গিত দেওয়া পাকিস্তানের দলপতি শহীদ আফ্রিদির এটিই হতে পারে ক্যারিয়ারের শেষ মেগা কোনো ইভেন্ট। অপরদিকে, অজিদের অলরাউন্ডার শেন ওয়াটসনও জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের আসর শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।
অস্ট্রেলিয়া একাদশ: শেন ওয়াটসন, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), জস হ্যাজেলউড, নাথান কোল্টার-নাইল, অ্যাডাম জামপা।
পাকিস্তান একাদশ: শারজিল খান, আহমেদ শেহজাদ, খালিদ লতিফ, উমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি, মোহাম্মদ আমির।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান