দশকের সবচেয়ে ভয়াবহ পানি সঙ্কটে ভারত
গৃহাস্থলী ও কৃষি কাজের জন্য ভয়াবহ পানি ঘাটতি দেখা দিয়েছে প্রতিবেশি দেশ ভারতে। দেশব্যাপি ৯১টি বৃহত্তর জলাধারে পানির মাত্রা এক দশকের মধ্যে সবনি¤œ পর্যায়ে নেমে গেছে। যা ২৯ শতাংশের বেশি নয়। ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশন (সিডাব্লিউসি) প্রকাশিত সাপ্তাহিক বুলেটিনের সর্বশেষ সংষ্করণে এ তথ্য জানানো হয়েছে।
এ বছর ২২ মার্চ বিশ্বপানি দিবস পালিত হয়েছে। দিবসটিকে সামনে রেখে সিডাব্লিউসি’র প্রকাশিত তথ্য থেকে জানা যায়, গত বছর ভারতের জলাধারে পানির মাত্রা ছিল ৭১ শতাংশ। অর্থাৎ গত দশকজুড়ে দেশটিতে গড়ে ৭৪ শতাংশ পানি সঞ্চিত ছিল।
ভারতের এ ৯১ টি বৃহত্তর জলাধারে ১৫৭.৮ বিলিয়ন কিউবিক মিটার (বিসিএম) পানি রয়েছে। অথচ এসব জলাধারের ধারণ ক্ষমতা রয়েছে ২৫০ বিসিএম। অন্যদিকে ভারতে জলসেচের জন্য ভূগর্ভস্থ উৎস থেকে পানি পাওয়া যায় ৪০০ বিসিএম।
বর্ষা মৌসুম তিন মাস থাকে। ২০১৬ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে এ মৌসুম শেষ হবে। চলতি বর্ষা মৌসুম বিগত এক দশকে সবচেয়ে ভয়াবহ পানি ঘাটতির সাক্ষী দেশটি বহন করতে যাচ্ছে।
ভারতের ভয়াবহ পানি ঘাটতি নিয়ে এ পর্যন্ত অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে যে, কৃষি, গৃহাস্থলী ও উৎপাদন কাজে পানির ব্যবহার নিয়ে বিরোধ রয়েছে।
মহারাষ্ট্রের মারাথাওয়াড়ার হাজার হাজার গ্রামবাসী রেকর্ড পরিমাণ খরায় ভুগছে। রাষ্ট্র সরবরাহকৃত ট্যাঙ্কারের পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এসব গ্রামবাসী। লাতুর জেলা শহরের বাসিন্দাদের মধ্যে তিন সপ্তাহে মাত্র একবার পানি সরবরাহ করা হয়। গত সপ্তাহে পানি নিয়ে সহিংসতার ভয়ে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে লাতুর জেলা প্রশাসন।
এদিকে, মহারাষ্ট্রের রোদে পোড়া গ্রামঞ্চলে পশুখাদ্য ক্যাম্পগুলোতে শুধু গবাদিপশু নয়, আশ্রয় নিয়েছে শত শত পরিবার। সরকার বর্তমানে শহর ও নগরগুলোর সুইমিং পুলে পানি সরবরাহ বন্ধ করার নির্দেশ দিচ্ছে।
জানা যায়, ভারতের মধ্যপ্রদেশও খরায় অতিষ্ঠ হয়ে উঠছে। সরকার গ্রামবাসীদের পানি সরবরাহের জন্য ট্যাঙ্কার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বান্দেলখান্দের পুরো সংসদীয় আসন জুড়ে এবং উত্তরপ্রদেশে শীতকালীন ফসল বপন করার জন্য কোনো পানি নেই। এখানে কৃষি উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এভাবে চলতে থাকলে মানুষের লবণ খুঁজে পাওয়া কঠিন হবে।
ওড়িষ্যায় কৃষকরা ফসল বাঁচাতে সরকারি হ্রদের বাঁধ ভেঙে ফেলেছে। সাম্প্রতিক ব্যাঙ্গালুরে পানির দাবিতে কৃষকরা অবরোধ করেছে। এছাড়া কর্ণাটকের পানি সঙ্কট অন্ধ্র প্রদেশ ও তামিল নাডুর বিপর্যয়ের সাক্ষী বহন করে। এই গ্রীষ্মকালে ভারতের অন্ধ্রপ্রদেশ, উত্তরখ-, মহারাষ্ট্র ও তামিল নাডুতে সবচেয়ে বেশি পানি ঘাটতি দেখা যাচ্ছে।
পশ্চিমবঙ্গে পানির নি¤œ মাত্রার কারণে ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের ফারাক্কায় কয়লাভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র বাধ্য হয়েই বন্ধ করতে হয়েছে। একইভাবে মহারাষ্ট্রের পার্লি, রাইচুর ও কর্ণাটকের শরভাতিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। পানি সঙ্কটনের কারণে মহারাষ্ট্র ও কর্ণাটকে সক্ষমতার চেয়ে অর্ধেক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
ভারতের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দিল্লির ৭০ শতাংশ বাসিন্দা প্রতিদিন গড়ে তিন ঘণ্টা পানি পেয়ে থাকে। এমনকি এ অপর্যাপ্ত সরবরাহেরও কোন নিশ্চয়তা নেই। দীর্ঘ অবহেলার কারণে পাইপ লাইন ফুঁটো হয়ে শহরের অর্ধেকের বেশি পানি বাসাবাড়ি পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যাচ্ছে।
দিল্লির পানি সরবরাহ লাইনে আরেকটি সমস্যা হলো অপরিচ্ছন্নতা। তাই যাদের সামর্থ আছে তারা খাবার পানির জন্য বোতলজাত পানি অথবা ফিল্টার পানি ব্যবহার করছেন। ট্যাপের পানি নোংরা ও দুর্গন্ধে পরিপূর্ণ। – নিউজ লন্ড্রি, সিএনএন।











