,

আখাউড়ায় ‘দেয়ালে বাংলাদেশ’ এর উদ্বোধন

B Baria mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা ‘দেয়ালে বাংলাদেশ’ নামে একটি কর্মসূচী চালু করেছে। এ কর্মসূচীর আওতায় আখাউড়ায় পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের চিত্র তুলে ধরা হবে। গতকাল শুক্রবার আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সীমানা প্রাচীরে বিভিন্ন ছবি আঁকার মধ্য দিয়ে এর উদ্বোধন হয়।

সকালে কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। এ সময় নাছরীন নবী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত বণিক, পৌর সচিব আজম হোসেন, পৌর সভার ভিশন টুয়েন্টি টুয়েন্টিফোর এর উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের চারুকলা বিভাগের ক্ষুদে শিল্পীরা বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ, আত্মসমর্পণ, গেরিলা মুক্তিযোদ্ধাসহ আটটি ছবি আঁকেন।
পৌরসভা সূত্র জানায়, ভিশন টুয়েন্টি টুয়েন্টিফোর কর্মসূচীর উদ্যোগে আইনমন্ত্রী আনিসুল হকের ৬০তম জন্মদিনকে সামনে রেখে কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে এ ধরণের ছবি আঁকা হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আখাউড়ার সুশীল সমাজের লোকজন। অনেকে ছবি আঁকা দেখে উদ্যোগের প্রশংসা করেন। বলেন, ‘দেয়ালে বিভিন্ন বিজ্ঞাপনের ছবি থাকার চাইতে এসব থাকা অনেক ভালো ও শিক্ষণীয়। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সবার বাড়ির সীমানা প্রাচীরে এটা করা গেলে নতুন প্রজন্ম বাংলাদেশ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা