বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বহিরাগত দখলদার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব- জিয়াউল হক মৃধা

20160325_125636সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেছেন- সরাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিরাগত দখলদার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলব। কোন ধরনের অন্যায় অবিচার জোর জবরদস্তি ও প্রভাব সহ্য করা হবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে প্রাচীনতম সংস্থা হচ্ছে ইউনিয়ন পরিষদ। এ নির্বাচনকে ঘিরে গ্রামে গঞ্জে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। সূদৃঢ় হচ্ছে পারিবারিক ও সামাজিক বন্ধন। গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে এ নির্বাচন অতীব জরুরী। এ নির্বাচন বর্তমান সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। এখন সুষ্ঠ্য ও নিরপেক্ষতার প্রমাণ রাখতে পারলে ভবিষ্যতে এ সরকারের অধীনে যে কোন নির্বাচনই অবাধ হবে। গতকাল শুক্রবার এমপি দলীয় মনোনয়ন প্রাপ্তদের প্রতীক বরাদ্ধ উপলক্ষে পার্টী অফিসে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি সদ্য সমাপ্ত দেশের ৭১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় গুন্ডা বাহিনীর প্রভাবের সমালোচনা করেছেন। ২২ মার্চ তার নির্বাচনী এলাকা আশুগঞ্জের কয়েকটি ইউনিয়নে হলুদ ফিতা বাঁধা একদল বাহিনী কর্তৃক কেন্দ্র দখল ও সীল মারার কঠোর সমালোচনা করে বলেন, সেখানে জাতীয় পার্টীর একজন প্রার্থী নির্বাচন বর্জনও করেছে। তাই আগামী নির্বাচনকে ঘিরে সহিংসু ঘটনার শঙ্কায় ভুগছি। জনগন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। সরকারকে এ বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। নতুবা কলঙ্কের বোঝা বহন করতে হবে। নিরপেক্ষ নির্বাচনে আমার কোন প্রার্থী পাস না করলেও দুঃখ থাকবে না। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এমপি বলেন, আশুগঞ্জের যে সব এলাকায় জনগন প্রতিরোধ গড়ে তুলেছে সেখানে ভাড়াটিয়া বাহিনী কিছুই করতে পারেনি। ভোট ডাকাতি রোধে আমি শুধু স্থানীয় প্রশাসনকে হুশিয়ার করব না। আমার নেত্রী ও সংসদের বিরুধী দলের নেতা রওশন এরশাদকেও অবহিত করব। সরাইলে কোন ধরনের অনিয়ম ও প্রভাব সহ্য করা হবে না। গত উপজেলা নির্বাচনের মত এখানকার মানুষ সুষ্ঠ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে। আমিও এমনটাই প্রত্যাশা করি। পরে এমপি সরাইলের ৮টি ইউনিয়নে জাতীয় পার্টীর মনোনয়ন প্রাপ্ত ৮ জনের হাতে লাঙ্গল প্রতীকের পত্র তুলে দেন। মনোনয়ন প্রাপ্তরা হলেন- অরুয়াইলে- মোঃ মোশাররফ হোসেন ভূইয়া, পাকশিমুলে- আবদুল্লাহ ভূইয়া, চুন্টায়- জাহাঙ্গীর আলম, সরাইল সদরে- মোঃ রহমত হোসেন, নোয়াগাঁও-এ আলী নেওয়াজ, কালিকচ্ছে- মোঃ সরাফত আলী, পানিশ্বরে- সাকিব আহমেদ কামাল ও শাহজাদাপুরে- মোঃ সিরাজুল ইসলাম খাদেম।