,

জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিশন ২০৩০ যে প্রস্তাব দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আলাপ-আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলি। গণতন্ত্র ফিরিয়ে আনি।শুক্রবার বিকেলে রাজধানীর ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

Mirza-Fakhrul1

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হচ্ছে। জিয়াউর রহমান জীবন বাজি রেখে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে অস্বীকার করছে। তাতে কিছু আসে যায়না। ইতিহাস তাকে (জিয়াউর রহমান) ধারণ করেছে। এদেশের মানুষের হৃদয়ে গেঁথে গেছেন।

 

 

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল তৎকালীন রাজনৈতিক নেতাদের। তারা ঘোষণা না দিয়ে পালিয়ে গেলেন। তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। এ সত্য কথা বলায় শফিউল্লাহকে আওয়ামী লীগ থেকে নির্বাসিত করা হয়েছে। তবে সত্য ধ্রুব তারার মতো সত্য।

 

 

বিএনপির এ নেতা বলেন, ৪৫ বছর পর দেশ ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে। দেশের মানুষ তাদের জীবন নিয়ে শঙ্কিত। মুক্তিযুদ্ধের সময়ে মানুষ যেমন ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন; তেমনি এখন মানুষ পালিয়ে বেড়াচ্ছেন। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।নির্বাচন কমিশনের সমালোচনা করে ফখরুল বলেন, প্রহসনের নির্বাচনের আগে ইসি বললেন, প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না। তারপরে নির্বাচনে ২২ জন লোকের প্রাণহানী হলো। জনগণের ভোট কেড়ে নেওয়া হলো। অথচ ইসি নির্লজ্জভাবে বললেন নির্বাচন সুষ্ঠু হয়েছে।

 

আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান, মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা, স্বেচ্ছাসেবক সিনিয়র সহ সভাপতি মুনির হোসেন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে