,

রবিবার রোডমার্চ তনু হত্যার বিচারের দাবিতে

 

 
নিজস্ব প্রতিবেদক : কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ এবং হত্যার বিচারের দাবিতে আগামী রবিবার কুমিল্লার উদ্দেশে রোডমার্চ করবে গণজাগরণ মঞ্চ।রাজধানীর শাহবাগে শুক্রবার বিকেলে তনু হত্যার বিচার দাবিতে এক প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধনে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

014_89029

 

তিনি বলেন, তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে কুমিল্লায়। এই আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে। ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে শাহবাগ থেকে আগামী রবিবার সকাল ৮টায় কুমিল্লা অভিমুখে রোডমার্চ করবে গণজাগরণ মঞ্চ। যেখানে বাধা দেওয়া হবে, সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন চলবে।ইমরান এইচ সরকার বলেন, তনুকে সংরক্ষিত এলাকায় ধর্ষণ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

 

 

তিনি আরও বলেন, তনু হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চ রাস্তা ছাড়বে না। আশঙ্কা দূর করার দায়িত্ব প্রশাসনের। যেখানে তনুকে হত্যা করা হয়েছে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। তাই জাতিকে জানাতে হবে কোন অসাধারণ মানুষ তনুকে হত্যা করেছে।প্রসঙ্গত, গত ২০ রাতে ময়নামতি অলিপুর এলাকার কালভার্টের রাস্তার পাশে ঝোঁপের মধ্যে ১৯ বছর বয়সী তনুর লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, খুনের আগে ধর্ষণ করা হয়েছিল তনুকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা