,

জাতীয় স্মৃতিসৌধ প্রন্তুত শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে

 

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী বাঙালীর ওপড় ঝাপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। শুরু হয় মুক্তিযুদ্ধ। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে বুকে লালন করে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই শুরু করে বাংলার দামাল ছেলেরা। অবশেষে আসে বিজয়। শহীদ হয় ৩০ লাখ বীর সন্তান। প্রতিবছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধ ফুল দিয়ে এ সব বীর সন্তানদের শ্রদ্ধা জানায় গোটা জাতি। প্রতিবারের মতো এবারো ধুয়েমুছে প্রস্তত করা হয়েছে স্মৃতিসৌধের সব স্থাপনা। সৌন্দর্য বাড়াতে কয়েক দফা রং তুলির আঁচড় পড়েছে ইট ও ফুলের টপে। গোটা স্মৃতিসৌধ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার পরিকল্পনা নিয়েছে আইনশুঙ্খলা বাহিনী। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানাতে আগামীকাল প্রত্যুষেই সেখানে ঢল নামবে হাজারো বাঙালীর।

Savar-picture-41458895876

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপস্থিত হবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানাবেন প্রধানবিরোধী দলীয় নেতা, স্পিকার, কূটনীতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দল, বিচারকসহ সামাজিক বিভিন্ন সংগঠনের নেতারা।
এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৗশলী মিজানুর রহমান এ প্রতিবেদককে জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধকে নতুন রূপে প্রস্তুুত করা হয়েছে। গোটা স্মৃতিসৌধ এলাকায় নতুন নতুন ফুলের গাছ লাগানোর পাশাপাশি রং-তুলি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত স্থাপনা। স্মৃতিসৌধের মূল বেদিতেও পড়েছে কয়েক দফা রং-তুলির আঁচড়। অপ্রয়োজনীয় ঘাস ছেঁটে ফেলে বাড়ানো হয়েছে গোটা স্মৃতিসৌধের সৌন্দর্য।

ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ২৫ মার্চ রাত থেকে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তাবলয় তৈরি করা হবে। এ জন্য পুলিশের অতিরিক্ত সদস্য নিযুক্ত থাকবে। সিসিটিভিতে পর্যবেক্ষণ করা হবে গোটা স্মৃতিসৌধ এলাকা। বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি সাদাপোশাকেও নজরদারি করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা