,

কুমিল্লায় প্রদীপ প্রজ্জ্বলন সোহাগী হত্যার বিচারের দাবিতে

 

 

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের বিচার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার নগরীর কান্দিরপাড়ে প্রদীপ প্রজ্জ্বলন করেছে সাংস্কৃতিক কর্মীরা। কান্দিরপাড় পূবালী চত্ত্বর থেকে প্রদীপ হাতে টাউন হল মাঠে যায়। সেখানে গিয়ে তারা বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

Comilla1458828439

এদিকে বৃহস্পতিবার শিক্ষার্থীরা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড় পূবালী চত্ত্বর বিক্ষোভ করে । বেলা ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় নগরীতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের সাথে যোগ দেয় কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠন। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

 

এদিকে জেলার চান্দিনা, মুরাদনগর, লাকসাম, দেবিদ্বারে সাংস্কৃতিক কর্মী ও ব্রিটানিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সোহাগী হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে।

 

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি আল-আমিন বলেন, সোহাগী আমাদের সংগঠনের সদস্য ছিল। তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নিহতের পরিবার জানায়, গত রোববার সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় সোহাগী জাহান তনুকে। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে সোহাগীর মৃতদেহ পাওয়া যায়। সোমবার নিহতের বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের চার দিনেও কাউকে গ্রেফতার বা হত্যার রহস্য উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা