,

ফখরুল ভারমুক্ত হচ্ছেন যে কোনো সময়

0,,18946927_303,00নিউজ ডেস্ক : জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকবার গণমাধ্যমে খবর রটেছে তার ভারমুক্ত হওয়ার। তবে সে সব ছিল শুধুই গুঞ্জন। তবে সেই গুঞ্জন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। কেননা যে কোনো মুহূর্তে মহাসচিব হিসেবে ঘোষণা হতে যাচ্ছে ফখরুল ইসলাম আলমগীরের নাম। বিএনপি সূত্রে এমন তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পঞ্চম জাতীয় কাউন্সিলের মতো এবারও মহাসচিব বা সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। কাউন্সিল অধিবেশনের আগে নিজস্ব রীতি অনুযায়ী চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে কাউন্সিলে অনুমোদন হয়।

তবে কউন্সিলে আগত কাউন্সিলর ও ডেলিগেটদের প্রত্যাশা ছিলো কাউন্সিল অধিবেশনে অন্তত নতুন মহাসচিবের নাম জানা যাবে। কিন্তু সে আশার পুরোটাই গুড়েবালি। তাই অনেকেই হতাশা নিয়ে ফিরে গেছেন।

দলের সূত্রে জানা গেছে, মহাসচিব পদে বর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই ভারমুক্ত করা হবে তাকে।

সূত্র মতে, নতুন কমিটিতে প্রথমে স্থায়ী কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করা হবে পরে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে মহাসচিবের নাম ঘোষণা হবে।

তবে অপর একটি সূত্র জানায়, মহাসচিব এবং স্থায়ী কমিটির ঘোষণা একসঙ্গেই আসবে।

বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও কাউন্সিলের জন্য যে উপ-কমিটি গঠন হয়েছে তার একটি বিভাগের আহবায়ক আব্দুস সালাম বলেন, কাউন্সিল চেয়ারপারসনকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। অতি অল্প সময়ের মধ্যে কমিটির নেতাদের নাম ঘোষণা করা হবে।

  1. দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, মির্জা ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। ম্যাডাম তার হাতেই দায়িত্ব দেবেন বলে মনে করি। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা