,

সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

1458888672নিউজ ডেস্ক : ছয় বছর পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে সরকার সমর্থক একজন প্রার্থীকে দায়িত্ব দিয়েছেন বারের সদস্যরা। সম্পাদক পদটি গেছে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতেই।
এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ আটটি পদে জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। সম্পাদকসহ ছয়টি পদে জয়ী হয়েছে বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। এর মধ্য দিয়ে সমিতিতে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেলেন।
সাদা প্যানেল থেকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ২ হাজার ৪৭ ভোট পেয়ে সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের জয়নুল আবেদীন পেয়েছেন ১ হাজার ৭৭৯ ভোট। জয়নুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।
সম্পাদক পদে এবারো বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের মো. আজাহার উল্লাহ ভুঁইয়া পেয়েছেন ১ হাজার ৭৪৯ ভোট।
দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়। বরাবরের মতো এবারও সমিতির সভাপতি, দুজন সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্যসহ মোট ১৪টি পদে নির্বাচন হয়।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতা হয়। আওয়ামীপন্থী আইনজীবীদের প্যানেলের নেতৃত্ব দেন ইউসুফ হোসেন হুমায়ুন।
বিএনপি-জামায়াতপন্থীদের প্যানেলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন। গত কয়েক বছর ধরে সমিতির নেতৃত্ব বিএনপিপন্থী আইনজীবীদের হাতে থেকেছে।
সাদা প্যানেলের বিজয়ীরা : সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সহ-সভাপতি মো. তাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ রমজান আলী শিকদার, সহ-সম্পাদক এ কে এম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সেরাজ, সদস্য খান মোহাম্মদ শামীম আজিজ, মো. আব্দুল আজিজ মিয়া মিন্টু, নাসরীন সিদ্দিকা লিনা।
নীল প্যানেলের বিজয়ীরা : সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি ফাহিমা নাসরীন মুন্নী, সদস্য নাসির উদ্দিন আহমেদ অসীম, মো. নাসির উদ্দিন খান সম্রাট, রেজাউল করিম রেজা ও মো. কামাল হোসেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা