,

‘সালমান আমার খুব ভালো বন্ধু’

566565বিনোদন ডেস্ক : প্রেমিক অভিনেতা রনবীর কাপুরের সঙ্গে কদিন আগেই বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। এরই মধ্যে রনবীরের অ্যাপার্টমেন্ট ছেড়েছেন তিনি। তিনি নতুন বাসা খুঁজছেন সাবেক প্রেমিক সালমান খানের বাড়ির আশপাশে। এ কারণেই অনেকেই ধারণা করছেন যে কাটরিনা নিশ্চয়ই সালমানের সঙ্গে আবারও সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন রকমের সংবাদও প্রকাশ হয়। কিন্তু অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি বলিউডভিত্তিক একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সালমানের বাড়ির আশপাশে বাসা খোঁজাটা কি দোষের কিছু! এটা নিয়ে মুখরোচক সংবাদ প্রকাশের কী আছে। সেই এলাকাটা ভালো ও নিরাপদ বলেই সেখানে বাসা নেয়ার চেষ্টা করছি। আর সালমান আমার খুব ভালো একজন বন্ধু। আর আমি এখন কেবল ক্যারিয়ার নিয়েই মনোযোগী থাকতে চাই। রনবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই অনেকটা বিব্রতবোধ করেন কাটরিনা।

তারপরও বিষয়টি নিয়ে তিনি বলেন, সব সম্পর্ক যে চিরদিন থাকবে তেমন কোনো কথা নেই। ভাগ্যে যা লিখা আছে, তাই হবে। তবে এতটুকু বলতে পারি, আমি সিঙ্গেল আছি, বেশ ভালো আছি। এখন সিঙ্গেলই থাকতে চাই। নতুন নতুন ছবির কাজে মনযোগী হতে চাই। প্রেম কিংবা নতুন সম্পর্কে কোনো আগ্রহ নেই আমার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে