,

ভারতকে নয়, বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

1161616স্পোর্টস ডেস্ক : ভারতের সঙ্গে ম্যাচের ওই আক্ষেপ ভুলতে আরও অনেক দিন সময় লাগবে বাংলাদেশের। এর মধ্যেই আরেকটা ছোট্ট দুঃসংবাদ পেলেন মাশরাফি বিন মুর্তজা। ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে মাশরাফির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। শুধু মাশরাফি নয়, শাস্তি পেতে হয়েছে গোটা দলকে। অন্যদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আজ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটা নিশ্চিত করেছে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়েছেন, ওই ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে যত ওভার করার কথা, মাশরাফি তার চেয়ে এক ওভার সময় বেশি নিয়েছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো টুর্নামেন্টে এ রকম দুইবার সময়ক্ষেপণ করলে এক ম্যাচ নিষেধাজ্ঞার বিধান আছে। তবে কাল নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়েই শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে তাই সেই নিষেধাজ্ঞা পেতে হচ্ছে না মাশরাফিকে। মাশরাফি দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানি আর হয়নি। সুত্র-প্রথমআলো

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা