,

রাজশাহীতে ফের গণধর্ষণ!

 
নিজস্ব প্রতিবেদক : বুধবার রাতে রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেলে কিশোরী ধর্ষিত হওয়ার পরদিনই ফের গণধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে জেলার গোদাগাড়ীর রাজাবাড়িতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

2016_02_02_22_29_38_xFoBK3jraDJbSMWnBxvflQA2GFQJYN_original

গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুকে সেনানিবাসের সুরক্ষিত এলাকায় ধর্ষণ করে হত্যার ঘটনায় দেশব্যাপী তুমুল আন্দোলনের মধ্যেই রাজশাহীতে পরপর দু’দিন এ বর্বরতম ঘটনা ঘটল।

রামেক হাসপাতাল বক্স পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূকে তার স্বামী হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন। সন্ধ্যার পরে ওই গৃহবধূ বাড়িতে একা থাকা অবস্থায় ৪ বখাটে বাড়িতে প্রবেশ করে। এ সময় ওই বখাটেরা দরজা বন্ধ করে গৃহবধূকে জোর করে ধর্ষণ করে।

গৃহবধূর স্বামী আরও বলেন, তার স্ত্রীর চিৎকারে পরে বখাটেরা পালিয়ে যায়। তিনি স্ত্রীকে উদ্ধার করে ওসিসিতে ভর্তি করান।

তবে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ হোসেন জানিয়েছেন, এ বিষয়ে কোনো অভিযোগ তিনি এখনো পাননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা