,

হিলারি হচ্ছে আইএসের প্রতিষ্ঠাতা সদস্য!

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে আইএসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা যেতে পারে; মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি গিউলিয়ানি। দ্য ও’রিলি ফ্যাক্টর নামের একটি টেলিভিশন শো’তে তিনি এ মন্তব্য করেন।

রুডি গিউলিয়ানি বলেন, ‘সিরিয়া ও ইরাকের অংশবিশেষ নিয়ন্ত্রণকারী এ সন্ত্রাসী সংগঠনটিকে সৃষ্টির দায়ভার হিলারিকে বহন করতে হবে। কারণ প্রেসিডেন্ট বারাক ওবামা’র প্রথম মেয়াদে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।’ নিউ ইয়র্ক সিটির সাবেক এ মেয়র বলেন, ‘হিলারি আইএস সৃষ্টিতে সহায়তা করেছেন।’

hillary-clinton

আইএস সৃষ্টিতে হিলারি কেন দায়ী এমন প্রশ্নেরও উত্তর দেন রুডি গিউলিয়ানি। তিনি বলেন, ‘ইরাক থেকে আমাদের প্রশাসনের অংশবিশেষ প্রত্যাহার করে নেওয়ার মাধ্যমে এটা করা হয়েছে। সাবেক ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকি প্রশাসন থেকে আমাদের একটা অংশ হয়ে যাওয়ার মাধ্যমে আপনি শিয়াদের একটা পছন্দের ক্ষেত্র তৈরিতে জোর করেছেন। সিরিয়ায় যথাসময়ে হস্তক্ষেপ করার মাধ্যমে এটা করা হয়েছে।’

রুডি গিউলিয়ানি বলেন, ‘হিলারি ক্লিনটন প্রেসিডন্ট ওবামা’র নীতিতে শক্ত অবস্থান নিতে পারেননি। তার একমাত্র বিকল্প ছিল, তিনি এটা বলতে পারতেন যে, তিনি পদত্যাগ করবেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা