,

৭২ ঘণ্টার মধ্যে শহীদ মিনারের পাশে অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ

 

 

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টকেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়েছে। রায়ের অনুলিপি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরাতে বলা হয়েছে আদালতের রায়ে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে লড়েন আইনজীবী মনজিল মোরসেদ ও আসাদুজ্জামান সিদ্দিকী। রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

4f98317d9845c1f0058ab64f43cc41f1-
২০১২ সালের ২০ ফেব্রুয়ারি একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ওই বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে এই রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওইদিন হাইকোর্ট রুল জারি করেন। কেন্দ্রীয় শহীদ মিনারের জমি রক্ষার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা সিটি করপোরেশন, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী (সিভিল ডিভিশন), ঢাকার জেলা প্রশাসক ও শাহবাগ থানার ওসিসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।
আদালতের আদেশ পাওয়ার পর ২৫ ফেব্রুয়ারি গণপূর্ত বিভাগ ওই মাজারের খাদেমের বসার জায়গা, অজুখানাসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেয়।

 
বিষয়টি আদালতে গড়ানোর চার বছর পর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার রায় দিলেন আদালত।
রায়ের পর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, জবাব চাওয়া হয়েছিল যাদের কাছে, তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে শহীদ মিনারে থাকা কবরটি ছাড়া অবৈধ সব স্থাপনা ভেঙে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা