,

ফুটপাতে প্রাইভেটকার চাপায় ঘুমন্ত যুবক নিহত কমলাপুরে

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুরে ফুটপাতে ঘুমন্ত এক যুবক প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে কমলাপুর আইসিডিসড়ক দুর্ঘটনার প্রতীকি ছবি গেটের সামনে এ ঘটনা ঘটে। এতে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত যুবকের নাম নাজমুল (৩০)। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কামারমঞ্জিয়া গ্রামে। আহত যুবকের নাম সুমন। তারা উভয়েই ফুটপাতে রাত্রিযাপন করতেন।

 

ce22919aa9fbe1494dade0de1ee0606b-Road-Accident
জানা গেছে, শুক্রবার ভোরে নাজমুল ও সুমন কমলাপুরের আইসিডি গেটের সামনে ফুটপাতে ঘুমাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার রাস্তা ছেড়ে ফুটপাতে ওঠে তাদের চাপা দেয়। এতে তারা দুজন আহত হন। শাহজাহানপুর থানার এএসআই ওলিউর তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। সুজন এখনও চিকিৎসাধীন আছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মোজাম্মেল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নাজমুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা