,

নাগপুরে গেইল বনাম ডি ভিলিয়ার্স

2016_03_24_21_08_27_6ldEnHNO5qUJXkBEWnGZhI1GMsgYij_originalস্পোর্টস ডেস্ক : একমাত্র টি২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। এক সময় দোর্দণ্ড প্রতাপে ক্রিকেট বিশ্ব শাসন করা ক্যারিবীয়দের টেস্ট-ওয়ানডেতে ওভাবে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ফরম্যাট বদলে যখন খেলাটি টি২০ হয়ে যায় তখন তাদের চেয়ে ভয়ংকর আর কেউ নেই। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ক্রিস গেইল। কার্যত এই ব্যাটিং দানবের কাছেই প্রথম ম্যাচ হেরে গেছে ইংল্যান্ড। শ্রীলংকার বিরুদ্ধে হ্যামস্ট্রংয়ে চোট ছিল। একাদশে থাকার পরও ইনিংস শুরু করতে নামেননি গেইল। তার হয়ে কাজটা করে দিয়েছেন আন্দ্রে ফ্লেচার। ব্যাট হাতে তৈরি থাকলেও শেষ পর্যন্ত গেইলকে নামতেই হয়নি। টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে গেইলকে বড় ভূমিকা রাখতে হবে। নাগপুরে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি।

ইংল্যান্ড ম্যাচে আরো একবার পরিষ্কার হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ গেইল নির্ভর দল নয়। প্রয়োজনে ফ্লেচারও গেইলের ভূমিকা নিতে পারেন। মারলন স্যামুয়েলসকে এখনো স্বরূপে দেখা পাওয়া যায়নি। উইন্ডিজকে ২০১২ টি২০ বিশ্বকাপ পাইয়ে দেওয়া এই ব্যাটসম্যানের সক্ষমতা কারো অজানা নয়। তাছাড়া জনসন চার্লস কিংবা ডোয়াইন ব্রাভো টি২০ ক্রিকেটের পরীক্ষিত নাম। অধিনায়ক ড্যারেন স্যামি এবং অলরাউন্ডার আন্দ্রে রাসেলইবা কম কিসে। ব্যাট নয়তো বল হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ তারা বহুবার দিয়েছেন।

তবে সবকিছু ছাপিয়ে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে গেইল বনাম ডি ভিলিয়ার্স। গেইলের কাছে বলকে গ্যালারির দর্শকদের কাছে পাঠিয়ে দেওয়া পৃথিবীর সহজতম কাজ। ডি ভিলিয়ার্সের সৌজন্যে ক্রিকেট দেখেছে অন্য এক ক্রিকেটারকে। যিনি অবিশ্বাস্য সব উদ্ভাবনী শট খেলে এরইমাঝে ক্রিকেট বিশ্বের মন জয় করে নিয়েছেন। একবার সেট হতে পারলে গেইলের মতোই বোলারদের স্রেফ কচুকাটা করেন।

সেমিফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে জয় পাওয়াটা জরুরি। আর হেরে গেলে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ-১ থেকে সবার আগে সেমিতে উঠে যাবে। দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদ চোটে পড়া জেপি ডুমিনিকে তারা পাচ্ছে না। তার শূন্যস্থান পূরণ করতে পারেন রাইলি রুশো। ওয়েস্ট ইন্ডিজের চোট সমস্যা নেই। তাই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্যামির দল।

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত টি২০ ক্রিকেটে মোট নয়বার পরস্পরের মুখোমুখি হয়েছে। তাতে ছয়বারই বিজয়ীর হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। টি২০ বিশ্বকাপে গেইল প্রথম সেঞ্চুরি করেছিলেন প্রোটিয়াদের বিপক্ষে। দ্বিতীয় সেঞ্চুরিটি করলেন সেদিন ইংল্যান্ডের সঙ্গে। আর মাত্র ৪৯ রান করলেই আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এক হাজার রানের মালিক হবেন হাশিম আমলা।

দক্ষিণ আফ্রিকা (সম্ভাব্য): কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো/ফারহান বিহারডিয়েন, ডেভিড মিলার, ডেভিড উইজে/ক্রিস মরিস, কাইল অ্যাবোট, কাগিসো রাবাডা, অ্যারণ ফাঙ্গিসো, ইমরান তাহির।

ওয়েস্ট ইন্ডিজ (সম্ভাব্য): ক্রিস গেইল, জনসন চার্লস, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, স্যামুয়েল বদ্রি, জেরমে টেলর, সুলিমান বেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা