বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে বিদেশগামী শ্রমিক : প্রতিদিন যাচ্ছে গড়ে ৩ হাজার

2016_03_18_23_40_31_dUMIJL8OpDzHThD1T9SSd2dNRMViVW_originalনিউজ ডেস্ক : বাংলাদেশে থেকে প্রতিদিন গড়ে ৩ হাজার কর্মী কাজের সন্ধানে বিদেশে যাচ্ছে। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত নারী ও পুরুষ কর্মীসহ বিদেশগামী কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ১৫৯ জনে। এ নিয়ে চলতি বছরের প্রথম তিন মাসে মোট ১ লাখ ৬৪ হাজার ১৮১ জন কর্মী বিদেশে পাড়ি জমিয়েছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র।

মন্ত্রণালয়টির ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার এসব তথ্য নিশ্চিত করে জানান, গত বছরের তুলনায় এ বছর বিদেশে বাংলাদেশি শ্রমিক যাওয়ার সংখ্যা বাড়ছে। এবং তা প্রতিদিন বেড়েই চলেছে। তাই আমরা আশা করছি, ২০১৬ সালের মধ্যেই অন্তত ৬ লাখ কর্মী কাজের সন্ধানে বিদেশে যেতে পারবে। যেখানে গত বছর বিদেশগামী মোট কর্মীর সংখ্যা ছিল ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন।

এদিকে গত তিন মাসের বিদেশগামী বাংলাদেশি কর্মীর এক পরিসংখ্যানে দেখা গেছে, এ বছরের জানুয়ারি মাসে বিদেশে গেছে ৬৩ হাজার ৯৯৮ জন, ফেব্রুয়ারিতে বিদেশে যাওয়া শ্রমিকের সংখ্যা ৬২ হাজার ২৪ জন এবং মার্চের ২০ তারিখ পর্যন্ত বিদেশে গেছে ৩৮ হাজার ১৫৯ জন বাংলাদেশি কর্মী। এর মধ্যে দিনের হিসেবে গত ২০ মার্চ বাংলাদেশি কর্মী গেছে প্রায় আড়াই হাজার। ওইদিন সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ ৫১৭ জন শ্রমিক সৌদি আরবে গেছে।

এ বিষয়ে বেগম শামছুন নাহার আরো বলেন, ‘আমারা বিদেশি বাজারগুলো বিশ্লেষণ করছি। নতুন বাজার সৃষ্টিতে কাজ করে যাচ্ছি। তাই দিন দিন বিদেশগামী শ্রমিকের সংখ্যা বাড়ছে। এছাড়া দক্ষ শ্রমিক তৈরি জন্য আমাদের প্রশিক্ষণ সেন্টারগুলো কাজ করে যাচ্ছে। যেখান থেকে ৪০ থেকে ৪৫ শতাংশ প্রশিক্ষণার্থী বিদেশে যেতে পারছে। বাকিদের কিছু আছে যারা দেশে কাজ করে, কিছু আছে নিজে ব্যবসা করে। আবার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষিত কর্মীরা দেশে ফিরলে তাদেরকেও প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়।’

বিদেশ যাওয়া অনেক নারীই নিরাপত্তাহীনতায় ভোগে, এমনকি নির্যাতিত হয়ে দেশে ফিরে আসছে- এ ব্যাপারে আপনাদের নতুন পদক্ষেপ কী? এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘যেসব দেশে আমরা শ্রমিক পাঠাচ্ছি, সেইসব দেশের সঙ্গে আমাদের সমঝোতা স্বাক্ষরে সিকিউরিটির ব্যাপারটা ৯৯ শতাংশ নিশ্চিত করা হচ্ছে। আগে অন্যদেশে নারীদের মোবাইল ফোন ব্যবহার করতে দিতো না, কিন্তু এখন দেয়া হচ্ছে। বিপদ হলে কীভাবে নিজেকে রক্ষা করতে হবে সেগুলো শিখানো হচ্ছে বিদেশ যাওয়ার আগে। একই সঙ্গে সবাইকে দূতাবাসের নাম্বারটি বাধ্যতামূলক মুখস্ত রাখার জন্য বলা হয়েছে। বিপদে পড়লে যে স্থানেই থাকুক যেন যোগাযোগ করতে পারে।’

গত বছর ১ লাখ ১৩ হাজার নারী কর্মী বিদেশে গেছে। এ বছর এরও বেশি দক্ষ নারী শ্রমিক বিদেশে যাবে বলে আশা প্রকাশ করছেন তিনি। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান