,

৩০ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন না হলে সিম বন্ধ: তারানা হালিম

-taran_121354ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে যেসব মোবাইল সিমের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে না সেই সব সিম প্রথমে দুই-চার ঘন্টার জন্য সাময়িক বন্ধ করে দেয়া হবে যাতে গ্রাহক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। এরপর পর্যায়ক্রমে অনিবন্ধিত সিমগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে  বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এ্যারিকসন কোম্পানির ‘লান্চ অব ইন্টারনেট অব থিংস (আইওটি) পোর্টাল ফর বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,  মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এমএনটি) মোবাইল নম্বর র্পোটবেলিটি বা এমএনপি এপ্রিল-মের মধ্যে চালু করা হবে।এর গাইড লাইন সংশোধন করা হচ্ছে পুরো প্রক্রিয়া কে সক্রিয় করার জন্য, এছাড়া  মোবাইল ফোনে কল ড্রপের বিষয়ে বিটিআরসির মনিটরিং আরো জোরদার করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হচ্ছে।
ইতোমধ্যে মানুষের সাথে ইন্টারনেটের সম্পৃতা হয়েছে। এবার যন্ত্র এবং বস্তুর সাথে কানেকটিভিটি’র কাজ শুরু হবে।
বাংলাদেশের সমস্ত বিজনেস, ফ্যাক্টরী, মানুষ, রাজপথসহ সবকিছু কানেকটিভিটির আওতায় আসবে বলে জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা