,

জান্নাতের আলো-বাতাস কেমন হবে?

31268-400x266ওপাড় জগত বা পরকালীন স্বর্গের নাম জান্নাত। হাশরের মাঠে আল্লাহর বিচারে উর্ত্তীণরা অনন্তকাল জান্নাতে থাকবে। হজরত বারা বিন আজেব রা. হতে বর্ণিত, রাসুল সা. বলেছেন, কবরে মুমিন বান্দার কাছে দু‘জন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান। তারপর তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে উত্তর দেয় আমার রব ‘আল্লাহ’। তারা জিজ্ঞেস করেন, তোমার দ্বীন কী? সে উত্তর দেয়, আমার দ্বীন ‘ইসলাম’। তারা জিজ্ঞেস করেন, তোমাদের মাঝে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে উত্তর দেয়, তিনি হলেন ‘আল্লাহর রাসুল’। তারা জিজ্ঞেস করেন, তুমি এসব কিভাবে জানলে? সে উত্তর দেয়, আমি আল্লাহর কিতাব পড়েছি, তাঁর উপর ঈমান এনেছি ও তাঁকে সমর্থন করেছি। তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেনÑ আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। তখন তা খুলে দেওয়া হয়। রাসুল সা. বলেন, ফলে তার দিকে জান্নাতের স্নিগ্ধ বাতাস এবং সুগন্ধি আসতে থাকে। তার জন্য কবরের স্থানকে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত করা হয়। [আহমদ আবু দাউদ]।
জান্নাতে না থাকবে গরম না থাকবে ঠা-া, আর না চন্দ্র সূর্য। আমর ইবনে মাইমুম রা. বলেন, জান্নাতের ছায়ার দৈর্ঘ্য হবে সত্তর হাজার বছর ভ্রমণের সম পরিমাণ। হজরত শুয়াইব ইবনে জাইহান রা. বলেন, আমি এবং হজরত আবুল আলীয়া রহ. সূর্যোদয়ের সময় কোথাও যেতে ঘর থেকে বের হলাম। তখন তিনি আমাকে বলেন যে, জান্নতের আলো এ রকম হবে। হজরত ইবনে মাসউদ রা. বলেন, জান্নাত হবে নাতিশীতোষ্ণ। এর মধ্যে কোনো গরম বা শীত থাকবে না। [সিফাতুল জান্নাত : আবু নাঈম]
হজরত ইবনে আব্বাস রা. বলেন, জান্নাতবাসী লোকেরা গরম ও ঠা-া অনুভব করেন না। হজরত মালেক রা. থেকে বর্ণিত, নবী করিম সা. ইরশাদ করেন, যখন দক্ষিণা বাতাস জান্নাতে বইতে থাকবে তখন মিশকের ঠিকি লেগে যাবে। [ওয়াছফুল ফিরদাউস]

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা