,

টি–টোয়েন্টিও ছাড়ছেন ওয়াটসন

91605_154স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরিই বিদায় নিচ্ছেন শেন ওয়াটসন। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ জানিয়েছে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটি হবে এই অল-রাউন্ডারের ক্যারিয়ারেরও শেষ ম্যাচ।

এর আগে ২০১৫ বিশ্বকাপে একদিনের ক্রিকেট থেকে অবসরে যাওয়া ঘোষণা দিয়েছিলেন। তবে সিদ্ধান্তে অনড় থাকতে পারেননি। সর্বশেষ এক দিনের ম্যাচে মাঠে নেমেছিলেন গত বছর সেপ্টেম্বরে লর্ডসে। টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসর নিয়েছেন গত বছর অ্যাশেজ সিরিজের পর।

সব ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে ওয়াটসন বলেছেন, ‘ধর্মশালার দারুণ সকালে ঘুম থেকে জেগে আমার ঠিক কি হয়েছিল জানি না, তবে শুধু এটাই মনে হয়েছিল যে ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সঠিক সময়।’ এই ওয়াটসন দেখেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটের সুসময়।

খেলেছেন গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টদের মতো খেলোয়াড়দের সঙ্গে। অস্ট্রেলিয়ার সেই তারকারা একে একে অবসরে চলে গেলে তরুণ দলটি পুনর্গঠনে ভূমিকা রেখেছিলেন ওয়াটসন। এবার অবশ্য নিজেই চলে যাচ্ছেন।

৫৯ টেস্টে রান করেছেন ৩৭৩১, উইকেট ৭৫টি। ৫৭৫৭ রান আর ১৬৮ উইকেট ১৯০টি একদিনের ম্যাচে। এখন পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছেন ৫৬টি। রান ১৪০০ ও ৪৬ উইকেট। অবসরের পর ক্রিকেটেই থাকতে চান। ভালোবাসেন ক্রিকেট কোচিং। সূত্রঃ ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা