বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ ৫০ নেতার তালিকায় শেখ হাসিনা দশম

4d8afe6511418826c78fc53dd1d34c6a-Untitled-3মার্কিন সাময়িকী ফরচুনের করা বিশ্বের শীর্ষ ৫০ নেতার তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম স্থানে আছেন। আর শুধু নারীদের মধ্যে ​তিনি আছেন পঞ্চম স্থানে। ব্যবসা, সরকার, মানবসেবা ও শিল্পকলা এবং সারা বিশ্বের নারী ও পুরুষদের অনুপ্রাণিত করতে অবদান রাখায় ফরচুন সাময়িকী প্রতি বছর এই তালিকা করে করে থাকে।
‘ওয়ার্ল্ড গ্রেটেস্ট লিডার’ শিরোনামে ২০১৬ সালের এই তালিকায় শীর্ষ ৫০ জন নেতার মধ্যে ২৩ জনই নারী। ‘গেম-চেঞ্জিং’ ভূমিকার জন্য শীর্ষ ৫০ নেতার তালিকায় স্থান পেয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়েছে।
এই তালিকার এক নম্বরে আছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। এরপরেই আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনে আছেন মিয়ানমারের এনএলডির নেতা অং সান সু চি। রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আছেন চার নম্বরে। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক আছেন পাঁচ নম্বরে। তার ঠিক পরের অবস্থানেই আছেন জন লিজেন্ড, তিনি শিল্পী ও ‘শো মি’ ক্যাম্পেইনের কর্মী। সাত নম্বরে আছেন ক্রিস্টিয়ানা ফিগুরেস। তিনি জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের নির্বাহী কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে তালিকায় স্থান দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র নারী নেতা হিসেবে শেখ হাসিনা দক্ষতার সঙ্গে ইসলামী ঐতিহ্য ও নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। নারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, শিক্ষায় আরও সহায়তা দেওয়া, আর্থিক স্বাধীনতা এবং রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছেন তিনি।
এবারের তালিকায় রেকর্ড ২৩ জন নারীর স্থান পাওয়া প্রসঙ্গে বলা হয়েছে, এ বছরের নারী নেতাদের মধ্যে সরকার, ব্যবসা-বাণিজ্য, নানা কাজে সক্রিয়, এবং অলাভজনক কাজে নারীদের অন্তর্ভুক্তিই অন্যতম কারণ। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সু চির এই তালিকায় থাকা কোনো বিস্ময়কর ব্যাপার নয়। মার্কিন নারী রাজনীতিবিদ সাউথ ক্যারোলাইনা গভর্নর নিক্কি হ্যালে এবং রোড আইল্যান্ডের গভর্নর গিনা রাইমন্ডো এবারের তালিকায় স্থান করে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান