,

আর্জেন্তিনীয় নর্তকীর সঙ্গে ট্যাঙ্গোর তালে ওবামার নাচ, ভাইরাল

 

আন্তর্জাতিক ডেস্ক : ‘ট্যাঙ্গো ডিপ্লোম্যাসি’। কূটনৈতিক নৈশভোজে ট্যাঙ্গোর তালে এমন ভাবে নাচ করা যায় তা দেখিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। ওবামার ‘ট্যাঙ্গো ডান্স’ ভিডিও দেখার জন্য বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর্জেন্টিনা সফরে গিয়ে ট্যাঙ্গোর তালে তালে কোমর দোলালেন।

image (1)
নিপুণ পদচালনা, অবাক করা শরীরী ভঙ্গিমা দেখে, ইনিই যে মার্কিন যুক্তরা‌ষ্ট্রের রা‌ষ্ট্রপতি, তা কয়েক মুহূর্তের জন্য ভুলে যেতে হয়। ওবামার নিখুঁত ট্যাঙ্গো পারফরম্যান্স ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আর্জেন্টিনার রাষ্ট্রপতি মোরিসিও মেক্রি বুধবার বারাক ওবামা ও মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এই নৈশভোজের গুরুত্ব অপরিসীম ছিল বলে মনে করছে কূটনৈতিক মহল।

 

 

নৈশভোজে মার্কিন প্রেসিডেন্টের মনোরঞ্জনের জন্য পশ্চিমি নাচগানেরও ব্যবস্থা করা হয়েছিল। ওই নৈশভোজেই মহিলা ট্যাঙ্গো ডান্সার মোরা গোডোয় তাঁর সঙ্গে নাচের জন্য প্রস্তাব দিলে প্রত্যাখান করেননি ওবামা। অন্যদিকে পুরুষ ট্যাঙ্গো ডান্সার জোস লুগোনেসের সঙ্গেও সমান ভাবে পা মেলান মিশেল। সব সময়ই প্রথা ভেঙে অন্য ভাবে ভাবনা-চিন্তা করে এসেছেন ওবামা। জানা গিয়েছে, ওবামা নাকি কী ভাবে ট্যাঙ্গো নাচতে হয়, এর আগে তা জানতেনই না। সেই কথা তিনি ওই মহিলা নৃত্যশিল্পীকে বলেও ছিলেন। মহিলা শিল্পী তাঁকে আশ্বস্ত করলে তিনি শেষ পর্যন্ত ডান্সফ্লোরে আসেন। এবং মাতিয়ে তোলেন সমগ্র বিশ্ব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা