,

ইউরোপে তীব্র জঙ্গি হামলার ঝুঁকি

 
আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের গোয়েন্দা সংস্থা ইউরোপোল গোটা ইউরোপের দেশগুলোর প্রতি সন্ত্রাসী হামলা হওয়ার সতর্কতা জারি করেছে। বিশেষ করে সিরিয়া থেকে আসা শরণার্থীদের মধ্যে লুকিয়ে থাকা ইসলামিক স্টেট সংগঠনের সদস্যদের তরফ থেকে এই হামলার আশংকা সবচেয়ে বেশি বলে জানিয়েছে তারা।

2016_03_24_19_51_25_lg0DMbBXOgxC8qU8PAwAv8rL68MsrD_original

ইউরোপোলর পরিচালক রব ওয়েনরাইট বলেছেন, এখন পর্যন্ত ইউরোপে প্রায় ৫ হাজার মানুষ চরমপন্থি জিহাদের আদর্শ গ্রহণ করেছে। তারা যে কোনো সময় হামলা করতে পারে। কাজেই ইসলামী জঙ্গিবাদের হুমকি আগে যতটা ধারণা করা হয়েছিল তার চেয়ে এখন অনেক বেশি।

 

ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্র ব্রাসেলসে ইসলামিক স্টেটের জঙ্গীরা যে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে, তাতে গোটা ইউরোপের নিরাপত্তা এখন এক বিরাট হুমকির মুখে পড়েছে।হামলার পর ইউরোপের নিরাপত্তা নিয়ে সরকারগুলো যখন শঙ্কিত ঠিক এরই মধ্যে ইউরোপীয় পুলিশ সংস্থার প্রধান এই সতর্কতা দিলেন। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রীরা আজ বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা