,

প্রতিপক্ষের হামলায় মিরপুরে নারীসহ আহত ৩

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে দারুস সালাম মাজার রোডে বাসার সীমানা প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ২ নারীসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- নাজমা আক্তার (৩৫), তার বড় বোন নাসিমা আক্তার (৩৮) ও নাজমার স্বামী কামরুল হাসান (৪০)।

 

207

বৃহ্স্পতিবার দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন যাবত ওই বাসার সীমানা প্রাচীর নিয়ে দুপক্ষের মধ্যে সমস্যা চলে আসছিল বলে পারিবারিক সূত্র জানায়।হামলার শিকার বাসার মালিক কামরুল হাসান জানান, মাজার রোডের তৃতীয় কলোনির ১৯২/সি বাসার সীমানা প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন ইসলাম ও বাপ্পিসহ প্রতিপক্ষের ৭-৮ জন দুপুরের দিকে অতর্কিত হামলা চালায়। এসময় পরিবারের নারীদের ওপর চড়াও হয় তারা।

 

 

তিনি জানান, এ ঘটনার পর খবর পেয়ে মিরপুর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম ঘটনাস্থল থেকে তরুণ ও গিয়াসউদ্দিন নামে দুজনকে আটক করেছে।এ ব্যাপারে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুদ্দিন মঈন জানান, এ ঘটনায় কামরুল হাসানের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে এখনো মামলা দায়ের হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধী আছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা