,

গাছের সঙ্গে বেঁধে নারী শ্রমিককে নির্যাতন

 

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে নারী শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে মারধর, শ্লীলতাহানি ও চুল কেটে নির্যাতনের ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই আসামি বর্তমানে জেলা কারাগারে থাকলেও অন্য অভিযুক্ত আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে করে বর্তমানে ওই নির্যাতিতা নারী জীবনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন।

Lakshmipur_pic_24.03_.2016_

 

পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রক্ষ্মপাড়ায় নির্মাণ শ্রমিকের কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই নারী। এসময় স্থানীয় হাছিনা বেগম নামে এক নারী তার স্বামীর সঙ্গে ওই নারীর পরকীয়া প্রেম রয়েছে দাবি করে তাকে ধরে নিজেদের বাড়ি নিয়ে যান। একপর্যায়ে হাছিনার ভাই আজিজ, ছেলে ফারুক হোসেনসহ ৪/৫ জন ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর ও শ্লীলতাহানি করে। এসময় তার মাথার চুল কেটে চুন-কালি মেখে দেয় তারা। পরে স্থানীয়দের সহায়তায় ওই নারী রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

 

এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। একই দিন থানায় মামলার পর অভিযুক্ত আসামি হাছিনা বেগমকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু অন্য অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় বর্তমানে জীবনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বলে ভিকটিম জানান। মিথ্যা অপবাদ দিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

 

এদিকে জেলা লিগ্যাল এইডের সদস্য ও এনজিও ফোরামের জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চেীধুরী জানান, ভিকটিম নারীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতসহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে, তা না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি নেওয়া হবে।রামগঞ্জ থানার ওসি তদন্ত সোলাযমান চৌধুরী জানান, নারী শ্রমিক নির্যাতনের ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে অন্যদেরও খুঁজছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে