,

সংসদে শিশু-কিশোরদের আসার নিমন্ত্রণ স্পিকারের

 
নিজস্ব প্রতিবেদক : দেশ ও জাতি গঠনে আগামী দিনের শিশু-কিশোরদের জাতীয় সংসদে আসার আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

 

ss_88074

স্পিকার বলেন, আমরা চাই আমাদের শিশু-কিশোররা আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে পারে। তার জীবনে অনুসরণ করে তোমরা দেশপ্রেম ও মানুষের প্রতি ভালবাসার মত কাজগুলো আহরণ করতে হবে।
বঙ্গবন্ধুর যে বর্ণাঢ়্য সংগ্রামী রাজনৈতিক জীবন সেখান থেকেও অনেক কিছু শেখার আছে। আমাদের আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে আরও গভীরভাবে জানার চেষ্টা করবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েও অনেকে কিছু জানার সুযোগ আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের দেশের শিশু-কিশোররা অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান সম্পন্ন। আজকের বিশ্বে আমাদের শিশুদের চলার জন্য তৈরি করতে হবে। সব প্রতিযোগিতার তাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। লেখাপড়া, খেলাধুলা, আইসিটি, সংস্কৃতিসহ প্রত্যেকটি ক্ষেত্রে শিশু-কিশোরদের জ্ঞান আহরণ করতে হবে। না হলে আমরা পিছিয়ে পড়ব।
এ সময় স্পিকার অভিভাবকদের শিশু-কিশোরদের মেধা বিকাশে সুযোগ করে দেয়ারও আহ্বান জানান। পাশাপাশি শিশুদেরকে ভালবাসা দিয়ে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আজকে সমগ্র বিশ্বে শিশু-কিশোর এবং তরুণদের প্রতি দৃষ্টি নিবন্ধিত। কেননা গোটা বিশ্বে ১৫ থেকে ২৫ বছর বয়সী যারা তারাই জনসংখ্যার এক পঞ্চমাংশ। কাজেই এই বৃহৎ প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করে গড়ে তোলার মধ্যদিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।শিশুদেও প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতির পিতার আদর্শকে স্মরণ করে ধারণ করতে হবে। দেশকে ভালবাসবে। দেশ সম্পর্কে জানার চেষ্টা করবে। রাজনীতি সম্পর্কেও জানার চেষ্টা করবে।

স্পিকার বলেন, এই যে জাতীয় সংসদ; জাতীয় সংসদ আসলে কী, সেই বিষয়গুলোও তোমাদেরকে আরও বেশি করে জানতে হবে। তোমরা অবশ্যই জাতীয় সংসদে আসতে পার। তোমাদের আসার সুযোগ আছে। সেখানে শিশু গ্যালারিও আছে। কাজেই আমি আশা করি তোমরা সুযোগ পেলে অবশ্যই জাতীয় সংসদে আসবে এবং তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি।

স্পিকার বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল সোনার বাংলা। এটা গড়ে তোলার জন্য তোমাদের-আমাদের সবাইকে একত্রে গড়ে তুলতে হবে।আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস-সামাদ চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে